বরিশালে একসঙ্গে পাঁচটি নবজাতকের জন্ম দিয়েছেন লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালে সন্তানদের জন্ম দেন তিনি। নবজাতকদের মধ্যে রয়েছে তিন ছেলে এবং দুই মেয়ে।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানিয়েছেন, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন। তিনি আরও বলেন, একসাথে পাঁচজন নবজাতকের জন্ম বিরল হলেও সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।খবরটি ছড়িয়ে পড়ার পর হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ নবজাতকদের একনজর দেখতে হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন।গৃহবধূ লামিয়া আক্তার পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের বাসিন্দা। তাঁর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝেও চাঞ্চল্যের সৃষ্টি হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা, হংকংয়ে বিমানবন্দর-স্কুল বন্ধ ঘোষণা
ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা, হংকংয়ে বিমানবন্দর-স্কুল বন্ধ ঘোষণা

প্রবল শক্তি নিয়ে হংকংয়ের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা। এর প্রভাবে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের। এছাড়া দেশটির Read more

সিদ্ধিরগঞ্জে আব্দুল্লাহ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
সিদ্ধিরগঞ্জে আব্দুল্লাহ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার কিশোর আব্দুল্লাহ খান পায়েলের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২৬ মে) বিকেলে Read more

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ

ভারতের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল/এলওসি) সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের খাদ্য মজুত রাখার নির্দেশ দিয়েছে পাকিস্তান শাসিত কাশ্মীরের Read more

‘কমিউনিটি ক্লিনিক বিশ্ব দরবারে রোল মডেল’
‘কমিউনিটি ক্লিনিক বিশ্ব দরবারে রোল মডেল’

কমিউনিটি ক্লিনিক বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে স্বীকৃত। গত ৫৩ বছরের ইতিহাসে স্বাস্থ্য খাতে সবচেয়ে যুগান্তরী হলো ওয়ার্ড লেভেলে কমিউনিটি Read more

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, নিহত ১
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, নিহত ১

তুরস্কে ৬ দশমিক ১ ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন Read more

লালপুরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক
লালপুরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে ইমু হ্যাকিং, ব্ল্যাকমেইল এবং মাদক সেবনে জড়িত একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সেনাবাহিনীর গোপন তথ্যের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন