হঠাৎ আকস্মিক এক সফরে কক্সবাজারের উখিয়ায় অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৪ শীর্ষস্থানীয় নেতা। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা কক্সবাজারে এসে পৌঁছান বলে নিশ্চিত করেছেন স্থানীয় ফ্লাইট এজেন্সির একাধিক কর্মকর্তা। এর পরে উখিয়া উপজেলার ইনানীর দিকে রওনা দেন বলে জানান তারা।তাদের হঠাৎ এই আগমন ঘিরে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। গুঞ্জন উঠেছে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কোনো এক উচ্চপর্যায়ের বৈঠকের উদ্দেশ্যেই তারা কক্সবাজারে গেছেন। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।তবে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের বিষয়টিকে গুজব বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।দুপুরে বেসরকারি এক টেলিভিশনে এ রকম কোনো বৈঠক হয়নি বলে নিশ্চিত করে ডা. তাসনিম জারা বলেন, এনসিপির কেন্দ্রীয় নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন এ তথ্যটি সঠিক নয়। বিভিন্ন মিডিয়াতে যে নিউজ প্রচার হচ্ছে তা গুজব ছাড়া আর কিছু নয়।এ দিকে নাসিরুদ্দীন পাটওয়ারী এক গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি ব্যক্তিগত ভ্রমণে ছিলেন কক্সবাজারে। পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টিকে গুজব বলে উল্লেখ করেন। এ বিষয়ে কিছুই জানেন না তিনি।এর আগে, ফেসবুকে ছড়িয়ে পড়ে এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দিন পাটওয়ারী, তাসনিম জারাসহ এনসিপির একটি প্রতিনিধি দল কক্সবাজার ভ্রমণে গিয়ে পিটার হাসের সঙ্গে বৈঠক বসেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে।এই বিষয়ে এনসিপির কোনো নেতার সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। তবে, গণমাধ্যমে দেখা গেছে নাসির উদ্দিন পাটওয়ারী ঘুরতে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও বৈঠলের বিষয়টি উড়িয়ে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।বিশ্বস্ত সূত্র মতে, কক্সবাজারের উখিয়া ইনানীতে অবস্থিত রয়েল টিউলিপ হোটেলে উঠেছেন এনসিপির এই ৪ নেতা, তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নাসির উদ্দিন পাটওয়ারী।নাম প্রকাশ না করার শর্তে হোটেলের এক কর্মকর্তা জানান, আগাম কোনো বুকিং ছাড়াই মঙ্গলবার দুপুর ১২টার পর এই চার নেতা সরাসরি হোটেলে প্রবেশ করেছেন। তবে সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের অবস্থান নিয়ে হোটেল কর্তৃপক্ষ সরাসরি কিছু বলতে রাজি হয়নি।আরেকজন মন্তব্য করেন, ‘পিটার হাস সম্ভবত এখনো আসেননি, তাদের সঙ্গে দেখা যায়নি।’ আবার অপর একজন জানান, হোটেলে একজন বিদেশিকে দেখা গেছে যিনি দেখতে পিটার হাসের মতো, তবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা দাবি করছেন, পিটার হাসের নাম সামনে আনলেও প্রকৃতপক্ষে এনসিপি নেতারা অন্য কোনো দেশের একজন উচ্চপর্যায়ের প্রতিনিধির সঙ্গে গোপন বৈঠকে মিলিত হয়েছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রদের দিয়ে সুপারি পাড়ানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
ছাত্রদের দিয়ে সুপারি পাড়ানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

পিরোজপুরের মঠবাড়িয়ায় ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ের ছাত্রদের দ্বারা সুপারী পাড়ানোর অভিযোগ উঠেছে ২০২ নং জানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান Read more

নান্দাইলে বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক
নান্দাইলে বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক

ঘাম ঝরানো স্বপ্নের সোনার ফসল ঘরে তুলতে শুরু করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃষক কৃষাণী। ফসলের মাঠ জুড়ে কৃষকের ফলানো ধানের Read more

চকরিয়ায় ৮০টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
চকরিয়ায় ৮০টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ৮০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, সহকারী শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম।চকরিয়া উপজেলায় মোট ১৪৪টি প্রাথমিক Read more

মহাস্থানগড়ে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র
মহাস্থানগড়ে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও শিক্ষাবান্ধব করতে বগুড়ার শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানগড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া Read more

জাটকা ধরতে গিয়ে ইলিশ ধ্বংস হয়েছে : উপদেষ্টা ফরিদা আখতা
জাটকা ধরতে গিয়ে ইলিশ ধ্বংস হয়েছে : উপদেষ্টা ফরিদা আখতা

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, 'জাটকা ধরতে গিয়ে তারা ইলিশ ধ্বংস করে দিয়েছে।' এছাড়া ইলিশের রাস্তাগুলো Read more

দিগন্তজোড়া রোপা আমনের কাঁচা শীষে কৃষকের স্বপ্ন
দিগন্তজোড়া রোপা আমনের কাঁচা শীষে কৃষকের স্বপ্ন

ময়মনসিংহের নান্দাইলে দিগন্তজোড়া রোপা আমন ধানের সবুজ ফসলের মাঠ প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। ধানের কাঁচা শীষ দেখে আনন্দে বুক ভরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন