চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মমতাজ বেগম (২৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা স্বামী মোহাম্মদ সাইফুল হক (৩০) ও তাদের শিশু সন্তান হুমায়রা সাইমা (৪)।মমতাজ বেগম ফৌজদারহাটের একটি নার্সিং কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। নিহত মমতাজ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আরাজী চামেশ্বরী এলাকার বাসিন্দা।বুধবার রাত সাড়ে আটটার দিকে রাস্তা পার হওয়ার সময় কালুশাহ সেতু এলাকায় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মমতাজ বেগম মারা যান।হাইওয়ে পুলিশ জানান, গতকাল বুধবার রাতে স্বামী ও মেয়েকে নিয়ে ফৌজদারহাটের ফকিরহাট কালুশাহ সেতু এলাকায় বাজার করতে যান মমতাজ বেগম। বাজার শেষে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ি তাঁদের চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ২টার দিকে মমতাজ বেগমের মৃত্যু হয়।বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত নারীর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত মমতাজ বেগমের স্বামী ও মেয়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে কোরবানির জন্য প্রস্তুত ৭০ হাজার পশু
ধামইরহাটে কোরবানির জন্য প্রস্তুত ৭০ হাজার পশু

নওগাঁর ধামইরহাট উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রায় ৭০ হাজার ৭শত ৩৩টি গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। এ বছরেও Read more

বিজয় দিবসে রাহুল গান্ধীর পোস্টেও নেই বাংলাদেশের নাম
বিজয় দিবসে রাহুল গান্ধীর পোস্টেও নেই বাংলাদেশের নাম

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের সীমান্ত রক্ষায় বীরত্ব ও নিষ্ঠার সঙ্গে অবদান রাখায় দেশটির সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন Read more

বরিশালে আ’লীগ নেতাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
বরিশালে আ’লীগ নেতাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলার নেতৃত্বদানকারী বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর অন্যতম Read more

‘মিনি ঘর’ থেকে ৩ জোড়া ‘কপোত-কপোতী’ আটক
‘মিনি ঘর’ থেকে ৩ জোড়া ‘কপোত-কপোতী’ আটক

কিশোরগঞ্জের কটিয়াদীতে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে আলোচিত একটি হোটেলে অভিযান চালিয়ে ৬ জন প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে স্থানীয় প্রশাসন। এর Read more

সীমান্ত থেকে নিয়ে যাওয়া ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
সীমান্ত থেকে নিয়ে যাওয়া ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

দিনাজপুরে বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর বিনিময়ে ভারতীয় দুই নাগরিককে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন