চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়েছে একটি সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাস। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নৌবাহিনীর মার্চেন্ট সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত নৌবাহিনীর মার্চেন্ট সদস্যের নাম নাফিজ আহমেদ অয়ন। তিনি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামের বাসিন্দা।জানা গেছে, ১০ দিনের ছুটি শেষে ঢাকা হয়ে মাদারীপুরে নিজ কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। অপর দুই নিহত ও আহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।দুর্ঘটনার পর গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে একজন নৌবাহিনীর তরুণ কর্মকর্তা ছিলেন।জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকটিকে নিয়ন্ত্রণ হারিয়ে সেন্টমার্টিন ট্রাভেলসের স্লিপার বাসটি ধাক্কা দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে এবং নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। অনিয়মিত, মানোন্নয়নে ২০২৬ খ্রিষ্টাব্দের পরীক্ষার্থীদের ২০২৫ খ্রিষ্টাব্দের পুনর্বিন্যাসকৃত Read more

কাতারে ‘গড ব্লেস দ্য ইউএসএ’ গানে নাচলেন ট্রাম্প
কাতারে ‘গড ব্লেস দ্য ইউএসএ’ গানে নাচলেন ট্রাম্প

কাতারের আল-উদেইদ সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ভাষণ দেয়ার আগে মঞ্চে দাঁড়িয়ে তিনি ‘গড ব্লেস দ্য ইউএসএ’ Read more

বাবাকে কুপিয়ে জখম, মা-ছেলে আটক
বাবাকে কুপিয়ে জখম, মা-ছেলে আটক

বরগুনার তালতলীতে মো. আঃ ওয়াহাব সিকদার (৫০) নামের একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।শুক্রবার (১৮ এপ্রিল) সকাল Read more

পায়ের ছাপ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধার, চোর আটক
পায়ের ছাপ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধার, চোর আটক

যশোরে গরুর পায়ের ছাপ অনুসরণ করে এক বিধবা চোরের গোয়ালঘরে খুঁজে পেয়েছেন চুরি হওয়া একটি গরু। মঙ্গলবার (২০মে)  দিবাগত রাতে চোর Read more

ইশরাককে শপথ না পড়াতে রিটের আদেশ বৃহস্পতিবার
ইশরাককে শপথ না পড়াতে রিটের আদেশ বৃহস্পতিবার

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজও হয়েছে। আগামীকাল Read more

ট্রাক-অটোভ্যানের মুখোমুখী সংঘর্ষ, রাজমিস্ত্রী নিহত
ট্রাক-অটোভ্যানের মুখোমুখী সংঘর্ষ, রাজমিস্ত্রী নিহত

সিরাজগঞ্জের কাজীপুরে পাঠ্যপুস্তক বহনকারী ট্রাকের ধাক্কায় এক অটোভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় আরও তিন ভ্যানযাত্রী মারাত্মক আহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন