ফিলিস্তিনের গাজায় অনুপ্রবেশের চেষ্টা করেছেন বেশ কয়েকজন ইসরায়েলির একটি দল। তবে, তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি কয়েকজন ইসরায়েলি নাগরিক গাজা উপত্যকায় প্রবেশের চেষ্টা করেন। ঘটনা জানার পর সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদেরকে।আইডিএফের ভাষ্য মতে, সীমান্তবর্তী বাফার জোনে প্রবেশ করেছিলেন ইসরায়েলি ওই নাগরিকরা। তবে, গাজার সীমানায় প্রবেশ করতে পারেননি তারা। এর আগেই তাদের ধরে ফেলে ইসরায়েলি বাহিনী।আইডিএফ জানায়, অনুপ্রেবেশের চেষ্টাকারী এ ইসরায়েলিদের মধ্যে হামাসের হাতে জিম্মি অনেকের আত্মীয়-স্বজনও রয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ও ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কঠোর নজরদারি চালানো হবে। তবে, আটক ব্যক্তিদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি তারা। ২০২৩ সালের অক্টোবরে গাজায় অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি নাগরিকদের জন্য ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করা হয়। এরপরও অনেক ইসরায়েলি গাজায় প্রবেশের চেষ্টা করেছেন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু
জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে পুরনো বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম বাদশা মিয়া Read more

ভারতে নতুন ওয়াকফ আইনের ফলে কী পরিবর্তন আসবে?
ভারতে নতুন ওয়াকফ আইনের ফলে কী পরিবর্তন আসবে?

ভারতের পার্লামেন্ট গত সপ্তাহে উত্তপ্ত তর্কবিতর্কের পর যে মুসলিম ওয়াকফ (সংশোধনী) বিলটি পাশ করেছে, তার পর গোটা দেশ জুড়ে ছড়িয়ে Read more

রথযাত্রা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
রথযাত্রা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। উৎসবের দিন রাজধানীর কোন কোন এলাকার Read more

মুরাদনগরে গণপিটুনির ঘটনার সূত্রপাত কোথায়?
মুরাদনগরে গণপিটুনির ঘটনার সূত্রপাত কোথায়?

কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসায়ী পরিবারের প্রতি দীর্ঘদিনের ক্ষোভ থেকে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন দুই নারীসহ তিনজন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল Read more

গোপালগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
গোপালগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

গোপালগঞ্জ জেলা কারাগারে মো. রতন মোল্লার (৪৫) নামে ডাকাতি মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন