হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দু’জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর পূর্বপাড়া ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, মাধবপুর আর্মি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে পরিচালিত অভিযানে জালুয়াবাদ গ্রামের দুধ মিয়ার ছেলে মো. রমজান ফকির (২৬) ও একই গ্রামের মধু মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২০)কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ কেজি ভারতীয় গাঁজা, ৯৮ বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃতদের উদ্ধারকৃত মাদকসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্যা জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় নিখোঁজ শিক্ষার্থীর লাশ মিললো খালে
সাতকানিয়ায় নিখোঁজ শিক্ষার্থীর লাশ মিললো খালে

চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজ হেফজখানার ছাত্র ইয়াছিন আরাফাতের (১৩) লাশ ভেসে উঠল খালে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ Read more

ডিআইইউসাসের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের শুভেচ্ছা বিনিময়
ডিআইইউসাসের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের শুভেচ্ছা বিনিময়

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ডিআইইউ এর প্রতিনিধিরা।রবিবার (১৮ মে) বিকালে Read more

ময়মনসিংহের নান্দাইলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ময়মনসিংহের নান্দাইলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে সুজন মিয়া (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। রোববার (২ জুন) সকাল ১১টায় Read more

আফগানিস্তানে পুনরায় দূতাবাস চালু করলো ভারত
আফগানিস্তানে পুনরায় দূতাবাস চালু করলো ভারত

আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারও ভারতীয় দূতাবাস চালু করা হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) কাবুলে অবস্থিত টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে পরিণত করার ঘোষণা Read more

বিএনপির অমিতের চেয়ে সম্পদ বেশি জামায়াতের কাদেরের
বিএনপির অমিতের চেয়ে সম্পদ বেশি জামায়াতের কাদেরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর–৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের Read more

অবসরের ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি
অবসরের ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি

যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে মার্কিন কংগ্রেসে নেতৃত্ব দিয়ে আসা ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি অবসরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন