চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছরের স্কুল ছাত্রী ধর্ষণের মূল আসামি তামিমকে (১৮) গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ।বুধবার (০৮ অক্টোবর) তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে এসআই মিজান ও সঙ্গীয় ফোর্সসহ জীবননগর পৌর এলাকা থেকে তামিমকে গ্রেপ্তার করা হয়।জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। ধর্ষণের শিকার কিশোরীর পিতা বাদী হয়ে ধর্ষক গয়েশপুর গ্রামের মামুন হোসেন ঘেনার ছেলে তামিম হোসেনের (১৮) বিরুদ্ধে গত শুক্রবার জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন।মামলার পর থেকে পলাতক ছিল তামিম। এরপর থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার রাত ৮ টার দিকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।উল্লেখ্য, ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাড়ির সামনে তামিম হোসেনের নানার বাড়ি। গ্রেপ্তারকৃত তামিম তার নানার বাড়িতে থাকে। একই এলাকায় থাকার সুবাদে তামিম হোসেন কৌশলে ভুক্তভোগী ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্কে গড়ে তোলে।গত ২ অক্টোবর আনুমানিক রাত ১০ টায় ভুক্তভোগী প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে বের হলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা তামিম হোসেন স্কুল ছাত্রীকে মুখ চেপে ধরে জোরপূর্বক গয়েশপুর গ্রামের তার নানা সোহরাব হোসেনের বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি রুমের মধ্যে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।এদিকে স্কুল ছাত্রীকে ঘরে না পেয়ে তার মা আশেপাশে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে কান্নার শব্দ শুনতে পায়। পরে আসামী তামিম হোসেনের শয়নকক্ষ থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এরপর ভুক্তভোগী ছাত্রীর পিতা জীবননগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হোসেন বিশ্বাস জানান, ধর্ষণ মামলা হওয়ার পর থেকে গ্রেফতারকৃত তামিম পলাতক ছিলেন। পরবর্তীতে আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করি। আগামীকাল তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুবিতে ইউট্যাবের নতুন সভাপতি হেলাল, সম্পাদক মাহিন
কুবিতে ইউট্যাবের নতুন সভাপতি হেলাল, সম্পাদক মাহিন

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের গণিত Read more

চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন
চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন

চট্টগ্রামের চন্দনাইশ প্রেসক্লাবের ২ বছর মেয়াদে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ কমরুদ্দিনকে  সভাপতি Read more

ট্রাম্পবিরোধী আন্দোলনে কাঁপছে যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখ লাখ মানুষ
ট্রাম্পবিরোধী আন্দোলনে কাঁপছে যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখ লাখ মানুষ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধ শুরুর ঠিক এক মাসের মাথায় সারা যুক্তরাষ্ট্রে রাস্তায় নামলেন বিক্ষোভকারীরা। শনিবারের এই মিছিল ও সমাবেশ Read more

৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ফের অবরোধে নামেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২৫ আগস্ট) বেলা আড়াইটা থেকে সাড়ে Read more

তুষারধসে ৫ পর্বতারোহীর মৃত্যু
তুষারধসে ৫ পর্বতারোহীর মৃত্যু

ইতালির ডোলমিতে নামে পাহাড়ে তুষাধসে ৫ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। শনিবার (০১ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত Read more

কুড়িগ্রামে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক
কুড়িগ্রামে নারী-শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন