কিশোরগঞ্জের ইটনা হাওরে যৌথ বাহিনীর অভিযানে ৪৬ পিস ইয়াবা এবং ব্যবহারিত খালি ১৯টি বিদেশী মদের বোতলসহ কিশোর গ্যাংয়ের ৩১ জন এবং নৌকার মাঝি ৩ জন ও উচ্চ শব্দের সাউন্ড সিস্টেমের ৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) বিকালে উপজেলার রায়টুটি ইউনিয়নের বর্শিকুড়া সেতুতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।যৌথ বাহিনীর অভিযান সূত্রে জানা যায়, ইটনা উপজেলার বাদলা ইউনিয়নে একদল অল্প বয়সী কিশোর নৌকা ভ্রমণের নামে নদীতে অতিরিক্ত শব্দে সাউন্ড বক্সে নাচানাচি করছিল। গোয়েন্দা সংস্থার তথ্যে তাদের কাছে বিপুল পরিমাণে মাদক পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান চালায় ইটনা আর্মি ক্যাম্পের ২৭ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ইটনা থানা পুলিশের একটি দল।ইটনা থানার সেকেন্ড অফিসার এসআই আলমগীর বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথ বাহিনীর অভিযানে ৩৯ জনকে মাদকসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সবার বয়স ১৮ বছরের নিচে হওয়ায় পরিবারের কাছে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হবে এবং যে দুইজনের কাছে ইয়াবা পাওয়া গেছে, তাদেরকে গ্রেফতার দেখানো হবে। তাদের বিরুদ্ধে মাদক বিষয়ে মামলা রুজু হচ্ছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ মহান স্বাধীনতা দিবস
আজ মহান স্বাধীনতা দিবস

আজ ২৬ মার্চ, ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে Read more

সড়ক সংস্কারের অভাবে বেনাপোল পৌরবাসীর চরম ভোগান্তি
সড়ক সংস্কারের অভাবে বেনাপোল পৌরবাসীর চরম ভোগান্তি

যশোরের বেনাপোল সোনালী ব্যাংকের উত্তর পাশ থেকে বাহাদুরপুর সড়কের দেড় কিলোমিটার সড়কটি (পৌরসভার অন্তর্ভূক্ত) মেরামতের জন্য বছর খানেক আগে খুড়াখুড়ি Read more

মেজর সিনহা হত্যা: প্রদীপ কুমার ও লিয়াকত আলীর ফাঁসির রায় বহাল
মেজর সিনহা হত্যা: প্রদীপ কুমার ও লিয়াকত আলীর ফাঁসির রায় বহাল

কক্সবাজারে পুলিশ চেকপোস্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে হত্যার ঘটনায় সাবেক ওসি প্রদীপ ও সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকতের Read more

কক্সবাজারে পুলিশ সদস্যের বাসায় ঢুকে স্ত্রীকে ধর্ষণ
কক্সবাজারে পুলিশ সদস্যের বাসায় ঢুকে স্ত্রীকে ধর্ষণ

কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে এক পুলিশ সদস্যের ভাড়া বাসায় ঢুকে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় দুটি মোবাইল ও Read more

আল-আকসার খতিবকে গ্রেপ্তারের পর মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা
আল-আকসার খতিবকে গ্রেপ্তারের পর মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা

জুমার নামাজ শেষে আল-আকসা মসজিদের খতিব শেখ মোহাম্মদ সরান্দাহকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গ্রেপ্তারের কিছুক্ষণ পর তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন