আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আদালতে বলেছেন, ‘আমি ভেবেছিলাম কারাগার থেকে আমাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমাকে রিমান্ড শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়েছে। এখন কী আমাকেও মরে প্রমাণ করতে হবে যে আমি অসুস্থ?’আজ সোমবার (৬ অক্টোবর) তার রিমান্ড শুনানিতে এসব কথা বলেন তিনি।এদিকে রাজধানীর শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আদালতে দীপু মনি বলেন, ‘আমি ভেবেছিলাম, আমাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমাকে রিমান্ড শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়েছে। এখন কী আমাকেও মরে প্রমাণ করতে হবে যে আমি অসুস্থ?’এর আগে চিকিৎসার জন্য মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গাজীপুর কাশিমপুর মহিলা কারাগার থেকে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে হাসপাতালে আনা হয়।এদিন লালবাগ থানার শাওন সিকদার হত্যা মামলায় সোলায়মান সেলিমকে গ্রেফতার দেখানো হয়েছে।উল্লেখ, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৯ আগস্ট দীপু মনিকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্ন থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়।প্রসঙ্গত: সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা যান। স্বজনরা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের ২৫ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে গ্রেফতার হন তিনি। এরপর থেকে বন্দি ছিলেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে। ২৭ সেপ্টেম্বর সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের আইসিইউতে। সকালে সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজের অপকর্ম আড়াল করতে সাংবাদিকদের নামে স্বাস্থ্য কর্মকর্তার জিডি
নিজের অপকর্ম আড়াল করতে সাংবাদিকদের নামে স্বাস্থ্য কর্মকর্তার জিডি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার দায়িত্বশীল তিনজন সাংবাদিকের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন কর্তৃক গলাচিপা থানায় দায়েরকৃত Read more

মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

মোংলায় পৌর বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার Read more

সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদ গ্রেপ্তার
সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদ গ্রেপ্তার

ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (০৭ মে) রাত ১২টাই রাজধানীর বসুন্ধরা থেকে উত্তরা Read more

বকশীগঞ্জের মহিষের টক দইয়ের কদর এখন সারা দেশে
বকশীগঞ্জের মহিষের টক দইয়ের কদর এখন সারা দেশে

জামালপুরের বকশীগঞ্জের মানুষের অন্যতম প্রিয় খাবারের তালিকায় সবসময় থাকে টক দই। আর এ টক দইয়ের কদর এখন দেশের সর্বত্র ছড়িয়ে Read more

৫০০’র মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়লেন অলরাউন্ডার সাকিব আল হাসান
৫০০’র মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়লেন অলরাউন্ডার সাকিব আল হাসান

বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও ইতিহাসের নতুন অধ্যায়ে নিজের নাম লিখলেন। ব্যাট ও বল হাতে অসাধারণ পারফরম্যান্সে রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন