হবিগঞ্জ জেলার মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর ফারুক মিয়া (৪৯) নামের এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৩ মে) দুপুরে উপজেলার মনতলা অপরুপা স্কুলের পশ্চিম পাশের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিখোঁজের ঘটনায় জিডি করেছিলেন কিনা? জানতে চাইলে তিনি বলেন, ‘‘মাধবপুর থানায় মৌখিকভাবে জানানো হয়েছিল। তবে, জিডি করা হয়নি।’’ মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’ স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী পচা-দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মরদেহের সন্ধান পেয়ে থানায় খবর দেন। এদিকে, লাশ পাওয়ার খবরে ফারুকের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরনে থাকা কাপড় দেখে মরদেহটি ফারুকের বলে শনাক্ত করেন।নিহতের ছেলে আতিকুল ইসলাম বলেন, ‘‘গত ১৩ মে বিকেলে বাজার করতে গিয়ে বাবা নিখোঁজ হন। সেদিন রুবেল নামের এক ব্যক্তি বাবার নম্বরে কল দিয়ে তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার খোঁজ পাচ্ছিলাম না। বন্ধ ছিল তার মোবাইল নম্বর।’’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিন (৮০) মারা গেছেন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না Read more

ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন
ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর Read more

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত
খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হওয়া কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।মঙ্গলবার (৩০ Read more

রোববার যেসব এলাকা এড়িয়ে চলতে বললো ডিএমপি
রোববার যেসব এলাকা এড়িয়ে চলতে বললো ডিএমপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আগামীকাল রোববার (৩ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং Read more

শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নিহত ১৫
শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নিহত ১৫

শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চল কোটমালেতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জন। নিহত এবং Read more

বাউফলে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
বাউফলে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

পটুয়াখালী বাউফলে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ অ্যাডভোকেট কামাল হোসেন (৫৫) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৫ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন