জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আগামীকাল রোববার (৩ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হবে। আজ শনিবার (২ আগস্ট) এ উপলক্ষ্যে যান চলাচল নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩ আগস্ট রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩ আগস্ট ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ১-৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলমান রয়েছে। এছাড়াও আগামীকাল ঢাকার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি/সমমান এবং বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।উপরোক্ত সভা-সমাবেশ ও অনুষ্ঠান উপলক্ষ্যে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় প্রচুর জনসমাগম ঘটবে। ফলে উক্ত এলাকা বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যানচলাচল করানো সম্ভব হবে না। এমতাবস্থায় ঢাকা মহানগরবাসীকে বর্ণিত এলাকাসমূহ এড়িয়ে চলাচল করার জন্য এবং নিম্নোক্ত পয়েন্টসমূহে ডাইভারশন মেনে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়কসমূহ: হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: সোনারগাঁও ক্রসিং/বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিক হতে আগত যানবাহনসমূহ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিংয়ে সোজা শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে যাতায়াত করবে।কাটাবন মোড়: সাইন্সল্যাব ক্রসিং হয়ে পশ্চিম দিক হতে আগত যানবাহনসমূহ কাটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত/পলাশী হয়ে অথবা কাটাবন মোড় থেকে বামে মোড় নিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।মৎস্য ভবন মোড়: হাইকোর্ট/কদম ফোয়ারা ক্রসিং হয়ে আগত যানবাহনসমূহ মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী (মগবাজার রোড) হয়ে চলাচল করবে। অপরদিকে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে উত্তর দিক হতে আগত যানবাহনসমূহ মৎস্যভবন ক্রসিং থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হাইকোর্ট হয়ে গুলিস্তান/ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলাচল করবে।টিএসসি/রাজু ভাস্কর্য ক্রসিং: নীলক্ষেত ক্রসিং/দোয়েল চত্ত্বর ক্রসিং থেকে আগত যানবাহনসমূহকে টিএসটি/রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্ত্বর/নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে।শহীদ মিনার সংলগ্ন রাস্তা: শহীদ মিনার সংলগ্ন রাস্তাসমূহ যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ করা হলো।সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথসমূহ: সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথসমূহ যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ করা হলো।গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাবাসীকে বিশেষ করে এইচএসসি/সমমান ও বিসিএস পরীক্ষার্থীগণকে যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য অনুরোধ করা হলো।আরও বলা হয়, উল্লিখিত বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে ট্রলির চাপায় শিশুর মৃত্যু
নাগরপুরে ট্রলির চাপায় শিশুর মৃত্যু

টাঙ্গাইলের নাগরপুরে বেপরোয়া গতির ট্রলির চাকায় পিষ্ট হয়ে আলিফা (৮) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা Read more

ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও টাকা দিচ্ছে কাশ্মীরিরা
ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও টাকা দিচ্ছে কাশ্মীরিরা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের জম্মু ও কাশ্মীরে দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ। ইরানের জনগণের প্রতি সংহতি জানিয়ে কাশ্মীরের Read more

জম্মু-কাশ্মিরে তুষারধসে প্রাণ গেল ৭ জনের
জম্মু-কাশ্মিরে তুষারধসে প্রাণ গেল ৭ জনের

জম্মু-কাশ্মির রাজ্যের রাজধানী শ্রীনগরের সঙ্গে লাদাখের রাজধানী লেহ এর সংযোগকারী মহাসড়ক এনএইচ-১ এর জোজিলা পাস এলাকায় একাধিক তুষারধস হয়েছে। এতে Read more

 আনোয়ারায় সড়কে সিএনজি-অটোর দখলদারিত্বে নাকাল জনজীবন
 আনোয়ারায় সড়কে সিএনজি-অটোর দখলদারিত্বে নাকাল জনজীবন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রধান সড়কজুড়ে সিএনজি চালিত অটোরিকশার দখলদারি এবং রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ পার্কিংয়ের কারণে প্রতিদিনই তীব্র যানজটে Read more

স্রোতের মতো আসছে মানুষ, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান
স্রোতের মতো আসছে মানুষ, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে  লাখো মানুষ এখন সোহরাওয়ার্দী উদ্যানের পথে। অনুষ্ঠান শুরু Read more

চরফ্যাশনে নড়বড়ে কাঠের সেতু, ঝুঁকিতে মানুষ
চরফ্যাশনে নড়বড়ে কাঠের সেতু, ঝুঁকিতে মানুষ

কাঠের তৈরি ঝুঁকিপূর্ণ অস্থায়ী ব্রিজ দিয়ে স্থানীয় সাধারণ মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী ব্রিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন