আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে ঈদের দিন, আগের ৭দিন ও পরের ৭দিন সার্বক্ষণিক খোলা রাখা হবে।সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে যাত্রীসাধারণের পারাপারের নিমিত্ত পর্যাপ্ত ফেরির ব্যবস্থা রাখা, কমলাপুর এলাকার টিটিপাড়া আন্ডারপাসসহ সড়কটি আগামী ২০ মে’র মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে।ঈদের এক সপ্তাহ আগে এমআরটি, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণসহ ওয়াসা, ডেসকো, ডিইএসএ/ডিপিডিসি, তিতাস, টেলিফোন ইত্যাদির জন্য রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ রাখতে হবে।সভায় উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ, রেলপথ মন্ত্রণালয়েল সচিব মো. ফাহিমুল ইসলাম প্রমুখ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসএসসি পরীক্ষার ফলাফল জুলাইয়ে
এসএসসি পরীক্ষার ফলাফল জুলাইয়ে

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে ঢাকা Read more

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে চলমান অনশন কর্মসূচির মধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে Read more

কোন দেশের ওপর কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প
কোন দেশের ওপর কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প

নতুন আদেশে বিশ্বের বিভিন্ন দেশের ওপর আবারও শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারাবাহিকভাবে বাণিজ্য ঘাটতির কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় Read more

বায়তুল মোকাররমে ঈদের ৩ জামাত অনুষ্ঠিত
বায়তুল মোকাররমে ঈদের ৩ জামাত অনুষ্ঠিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে।রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে তিনটি জামাত Read more

বিমানবন্দরে জব্দকৃত পণ্য ফেরত পাবেন বিদেশি যাত্রীরা
বিমানবন্দরে  জব্দকৃত পণ্য ফেরত পাবেন বিদেশি যাত্রীরা

বিদেশি যাত্রীরা যদি ব্যাগেজ রুলসের বাইরে পণ্য নিয়ে আসেন এবং সেগুলোর শুল্ক পরিশোধ করতে না চান, তাহলে তারা পরবর্তীতে নিজ Read more

দিনাজপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
দিনাজপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। চলমান ডেভিল হান্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন