চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক যুবককে বলাৎকারের অভিযোগে জুয়েল মহাজন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলেও বিষয়টি আজ শুক্রবার গণমাধ্যমকে নিশ্চিত করেছে বোয়ালখালী থানা পুলিশ।জানা গেছে, বুধবার (২১ মে) দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে জুয়েল ওই যুবককে মারধর ও ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে। এ ঘটনায় গ্রেপ্তার জুয়েলের বাড়ি উপজেলার পোপাদিয়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডস্থ বিদগ্রামের গৌরাঙ্গ মেম্বার বাড়িতে। সে মৃত টুনু মহাজনের ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (২১ মে) দুপুরে ওই যুবক বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে জুয়েল তাকে মারধর করে ভয়ভীতি দেখিয়ে পুকুর পাড়ে বলাৎকার করে। এরপর ওই যুবক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ভুক্তভোগীর পরিবারের দাবি, এর আগেও একবার একই ধরনের কাজ করেছিল অভিযুক্ত জুয়েল।বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, এজাহারের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২২ মে) অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় এনসিপির পথসভা পণ্ড
চকরিয়ায় এনসিপির পথসভা পণ্ড

কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্ধারিত পথসভা বিএনপি ও স্থানীয় জনতার বিক্ষোভের মুখে পণ্ড হয়ে গেছে। দলটির কেন্দ্রীয় নেতাদের Read more

ইরান যুদ্ধ চলতে থাকলে বৈশ্বিক সংকটে রূপ নিবে
ইরান যুদ্ধ চলতে থাকলে বৈশ্বিক সংকটে রূপ নিবে

ইরান যুদ্ধ চলতে থাকলে তা বিস্তৃত বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। এর Read more

শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ১
শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ১

কয়েকজন বন্ধু মিলে ৩টি মোটরসাইকেলে বেপরোয়াভাবে চালানোর সময় বগুড়া নগরবাড়ি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী   এক কিশোরের Read more

প্রিমিয়ার লিগে আজ গুরু শিষ্যের লড়াই
প্রিমিয়ার লিগে আজ গুরু শিষ্যের লড়াই

ইউরোপিয়ান ফুটবলের জমজমাট সূচিতে আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও লিগ আঁ-তে একাধিক হাইভোল্টেজ ম্যাচ। এর মধ্যে সবচেয়ে Read more

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যসচিব
দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যসচিব

দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ Read more

চকরিয়ায় হাতি হত্যা করে মাটিচাপা, ঘর তুলে আলামত গোপনের চেষ্টা
চকরিয়ায় হাতি হত্যা করে মাটিচাপা, ঘর তুলে আলামত গোপনের চেষ্টা

কক্সবাজারের চকরিয়ায় একটি বন্যহাতিকে নৃশংসভাবে হত্যা করে তার মরদেহ গুম করার এক অভিনব ও চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা উন্মোচিত হয়েছে। উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন