চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এতে পাসের হার ৬৮.০৯ শতাংশ। দেশে এসএসসি ও সমমান পরীক্ষার মোট পাসের হার ৬৮.৪৫।আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।মোট পরীক্ষার্থী ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জনের মধ্যে ছেলে ১ লাখ ৪৭ হাজার ২৫২ জন এবং মেয়ে ১ লাখ ৩৯ হাজার ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন। পাসকৃত ছেলে ৯৬ হাজার ৯৩৫ জন এবং মেয়ে ৯৮ হাজার ১৮০ জন। প্রত্যেকটি বাধ্যতামূলক ও নির্বাচিত বিষয়ে ন্যূনতম জিপিএ ১.০ অর্জন করেছে।পাসের হার ৬৮.০৯ শতাংশ। এবারের জিপিএ ৫.০০ অর্জন করেছে মোট ৯ হাজার ০৬৬ জন। এদের মধ্যে ৪ হাজার ৮৮৭ জন ছেলে এবং ৪ হাজার ১৭৯ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় অভ্যন্তরীণ ১০ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ
ভোলায় অভ্যন্তরীণ ১০ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা বাতাস বইছে। এছাড়াও উত্তাল রয়েছে Read more

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ বিক্রি শুরু আজ
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ বিক্রি শুরু আজ

টানা ৪ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে Read more

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোরে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় টিএমএসএস মাঠকর্মি মোমিন ইসলাম ও ভ্যান চালক সুরুত আলী নামে দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনায় টিএমএসএস Read more

ভারতের তীব্র সমালোচনা করলেন ড. ইউনূস
ভারতের তীব্র সমালোচনা করলেন ড. ইউনূস

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও Read more

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

জামালপুরের সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে চার পরিবারের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।সোমবার (২৩ জুন) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন