মোংলা বন্দর খুলনার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ এবং বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ বন্দর ব্যাপক ভূমিকা রেখে চলেছে। এক সময়ের মৃতপ্রায় দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা এখন লাভজনক পরিণত হয়েছে। প্রতিবছর রেকর্ড সংখ্যক জাহাজ আগমন বৃদ্ধি পেয়ে ধারাবাহিকভাবে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকাও রাখছে এ বন্দর। এ অবস্থায় ২০২৪-২৫ অর্থ বছরে এই বন্দরের লক্ষ্যমাত্রার চেয়ে দুই দশমিক ৮৩ শতাংশ রাজস্ব আয়ও হয়েছে। জাহাজও এসেছে অর্থ বছরে ৩০টি বেশি। কিন্তু জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮০০টি। সতেরো দশমিক ২৫ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কার্গো হ্যান্ডলিং হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান জানান, বন্দর পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বন্দরের স্টেক হোল্ডার, শিপিং এজেন্টস, সি এন্ড এফ এজেন্ট ও ষ্টিভেডরসহ সব ধরনের বন্দর ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেয়ায় সফলতার এই অর্জন। এছাড়া অভ্যন্তরীণ ব্যবসা উন্নয়ন স্থায়ী কমিটি গঠন করার ফলে জাহাজ আগমন বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আরও বলেন, মোংলা বন্দরে জাহাজ জট নেই। কন্টেইনার খালাসের ক্ষেত্রে টার্ন এরাউন্ড টাইম এক দশমিক ৬৬-৪০ ঘণ্টা এবং এভারেজ অন্যান্য ক্ষেত্রে টার্ন এরাউন্ড টাইম তিন দশমিক ৩৭-৭৮ ঘণ্টা। গাড়ি আমদানিকারকদের জন্য বিশেষ সুবিধাদি বিদ্যমান রয়েছে। পর্যাপ্ত কন্টেইনার রাখার জন্য সাতটি কন্টেইনার ইয়ার্ড রয়েছে। টাগ বোট, পাইলট বোট, মুরিং বোট, পাইলট ডেসপাচ বোট, সার্ভে বোট, ড্রেজার ইউনিট ইত্যাদিসহ মোংলা বন্দরে ৩৮টি সহায়ক জলযান রয়েছে। এছাড়া বন্দরের নিরাপত্তার ক্ষেত্রে আইএসপিএস কোড যথাযথ অনুসরণ করার পাশাপাশি বিদেশি জাহাজ আগমন ও নির্গমনের সময় নিরাপত্তা প্রদানের জন্য কোস্ট গার্ডের নিয়মিত টহল বিদ্যমান ছাড়াও এ বন্দর থেকে নিরাপদে কম খরচে সড়ক ও নৌপথে সহজে দেশের বিভিন্ন প্রান্তে মালামাল পরিবহনের সুবিধা রয়েছে। তিনি বলেন, দীর্ঘ ১৪৪ কিলোমিটার বন্দর চ্যানেলে লাইটেড বয়া ও লাইট টাওয়ার স্থাপনের মাধ্যমে দিবারাত্রি নিরাপদ ও নির্বিঘ্নে জাহাজ চলাচলের ক্ষেত্রে পর্যাপ্ত নেভিগেশনাল সুবিধা সৃষ্টি হয়েছে এবং বিদেশি বাণিজ্যিক জাহাজের জন্য ৪৯টি বিভিন্ন পয়েন্টে বার্ডিং সুবিধাও রয়েছে। এদিকে ২০২৪-২৫ অর্থ বছরের হিসেব তুলে ধরতে সাংবাদিকদের সামনে হাজির হন মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টায় বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে সাংবাদিকদের কাছে বলেন, ২০২৪-২৫ অর্থবছরে জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা ছিল ৮০০টি। এ অর্থবছরে বন্দরে ৮৩০টি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমনের মধ্য দিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ৩০টি এবং তিন দশমিক ৭৫ শতাংশ বেশি জাহাজ আগমন করেছে। তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরে কার্গো হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা ছিল ৮৮ দশমিক ৮০ লাখ মেট্রিক টন। এ অর্থবছরে বন্দরে ১০৪ দশমিক ১২ লাখ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিংয়ের মধ্য দিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ দশমিক ৩২ লাখ মেট্রিক টন এবং ১৭ দশমিক ২৫ শতাংশ বেশি কার্গো হ্যান্ডলিং করা হয় এবং কন্টেইনার হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার টিইইউজ। এ অর্থবছরে বন্দরে ২১ হাজার ৪৫৬ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিংয়ের মধ্য দিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ১৪৫৬ টিইইউজ এবং সাত দশমিক ২৮ শতাংশ বেশি কন্টেইনার হ্যান্ডলিং করে। প্রধান অর্থ কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছিল ৩৩ হাজার ৩৮৭ লাখ টাকা। এ অর্থবছরে বন্দরে ৩৪ হাজার ৩৩৩ লাখ টাকা রাজস্ব আয়ের মধ্য দিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ৯৪৬ লাখ টাকা এবং দুই দশমিক ৮৩ শতাংশ বেশি রাজস্ব আয় করেছে। এছাড়াও বন্দরের নীট মুনাফার লক্ষ্যমাত্রা ছিল ২০ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা। ২০২৪-২৫ অর্থবছরে বন্দরে ৬২ কোটি ১০ লাখ টাকা নীট মুনাফা অর্জনের মধ্য দিয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা বেশি আয় করেছেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্বভার গ্রহণের পর বন্দরের স্বচ্ছতা ও জবাবদিহিতার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিভিন্ন সময়ে মোংলা বন্দর পরিদর্শন করে বন্দর উন্নয়ন ও মোংলা বন্দরের কার্যক্রম বৃদ্ধির জন্য নির্দেশনা প্রদান করেন। তাদের সময়োপযোগী পরামর্শে মোংলা বন্দরে কর্মচাঞ্চল্য বৃদ্ধির পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে বলেও জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত ১
রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত ১

রাজধানীর পান্থপথে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।শনিবার (২৩ আগস্ট) দুপুর Read more

গোয়ালন্দে চোরাই মোটরসাইকেলসহ তরুণ গ্রেপ্তার
গোয়ালন্দে চোরাই মোটরসাইকেলসহ তরুণ গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে চোরাই মোটরসাইকেলসহ রাকিবুল ইসলাম রনি নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর পৌনে পাঁচটার দিকে দৌলতদিয়া Read more

শরীয়তপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ
শরীয়তপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ

শরীয়তপুরে জাজিরার বড়কান্দি এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই Read more

আলী লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান
আলী লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান। এর আগে মঙ্গলবার ইসরায়েল দাবি Read more

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৭ জুন
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৭ জুন

আগামী ৭ জুন থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত Read more

ইইউতে পোশাক রপ্তানিতে চীনের চেয়ে পিছিয়ে বাংলাদেশ
ইইউতে পোশাক রপ্তানিতে চীনের চেয়ে পিছিয়ে বাংলাদেশ

চলতি বছরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে পোশাক রপ্তানির দৌড়ে চীন ও বাংলাদেশ কাছাকাছি অবস্থানে ছিল। বছরের প্রথম চার মাসে বাংলাদেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন