রাজশাহীর পুঠিয়ায় মারধরের ১২ দিন পর মফিজুল ইসলাম টুলু (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে তিনি মারা যান।মফিজুল ইসলাম সম্পর্কে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েরর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারার চাচাতো ভাই।মফিজুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক।গত ১ জুন পুঠিয়ার বানেশ্বর ইউনিন বিএনপির সদ্য বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম রফিক তাকে মারধর করেছিলেন বলে স্বজনদের অভিযোগ।মফিজুল ইসলামের চাচাতো ভাই সাবেক সেনাসদস্য মো. রতন জানান, হাতিনাদা গ্রামে মফিজুল ইসলামের একটি পুকুর ইজারা নেওয়া আছে। পুকুরটি ইউপি সদস্য রফিকুল ইসলামের স্বজনদের। পুকুর ইজারার মেয়াদ এখনও আছে। কিন্তু তারপরও টাকা দাবি করে আসছিলেন রফিকুল। এ জন্য সম্প্রতি তার চাচাতে ভাই প্রায় ১ লাখ টাকা দেন। কিন্তু আরও টাকা দাবি করা হচ্ছিল।গত ১ জুন মফিজুল ইসলাম পুকুর দেখতে যান। এ সময় রফিকুল ইসলাম ও তার ছেলেরা আবারও টাকা চান। মফিজুল ইসলাম টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে নির্যাতন করা হয়। পরে তার মোটরসাইকেলটি কেড়ে নেওয়া হয়। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল।গতকার বুধবার রফিকুলের বাড়ি থেকে এই মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ।রতন জানান, মারধরের পর মফিজুল ইসলামকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। তারপর ছুটি দেওয়া হলে তাকে বাড়ি আনা হয়েছিল। এরপর আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবার বুধবার তাকে ছুটি দেওয়া হয়েছিল। বাড়ি আসার পর সন্ধ্যায় আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন আজ বৃহস্পতিবার দুপুরে সেখানে তিনি মারা যান। ওই নির্যাতন এবং অপদস্থ করার কারণে মফিজুলের মৃত্যু হয়েছে বলে তারা মনে করেন। তবে থানায় অভিযোগ করার ব্যাপারে সিদ্ধান্ত নেননি।অভিযুক্ত ইউপি সদস্য রফিকুল ইসলাম ‘চাঁদা না পেয়ে’ গত সোমবার লোকজন নিয়ে হাতিনাদা গ্রামের দুই সেনাসদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ আছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার তাকে দল থেকেও আজীবন বহিষ্কার করা হয়েছে। রফিকুল ইসলাম এখন আত্মগোপনে। তাই তার সঙ্গে কথা বলা যায়নি।পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন জানান, বুধবার দুপুরে মফিজুলের মোটরসাইকেলটি ইউপি সদস্য রফিকুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটি এখন থানাতেই আছে। রফিকুলের ছেলে পুলিশের কাছে দাবি করেছেন, মোটরসাইকেলটি পুকুর পাড়ে পড়েছিল। তাই বাড়িতে এনে রাখা হয়। বুধবার এ ব্যাপারে মফিজুলের ছেলের সঙ্গেও কথা হয়েছিল। তিনি অভিযোগ করতে চাননি। মফিজুলের মৃত্যুর খবরটি তিনি শুনেছেন। পরিবার অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ বিমান নিখোঁজ
ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ বিমান নিখোঁজ

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১জন আরোহীসহ ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার সময় এটিআর-৪২-৫০০ মডেলের Read more

জুলাইয়ের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার
জুলাইয়ের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৩ লাখ ১০ হাজার Read more

শ্রীপুরে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে জনসাধারণ
শ্রীপুরে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে জনসাধারণ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল মাওনা চৌরাস্তা সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে। টানা বৃষ্টির কারণে এলাকাটি পানিতে ডুবে যায়। ড্রেনেজ ব্যবস্থার Read more

অস্ত্র–ইয়াবা–ককটেল মামলার আসামি যুবলীগ নেতা গিট্টু নাছির গ্রেপ্তার
অস্ত্র–ইয়াবা–ককটেল মামলার আসামি যুবলীগ নেতা গিট্টু নাছির গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি স্থানীয় যুবলীগ নেতা মো. নাছির (৩৩), ওরফে গিট্টু নাছিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৪ Read more

দেশের ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
দেশের ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

ছয় জেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ১২ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতে Read more

টেকনাফে মাদক কারবারির পেট থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার
টেকনাফে মাদক কারবারির পেট থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পুলিশ সদস্যরা ধৃত এক মাদক কারবারির পেটের ভিতর থেকে প্রায় দুই হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।তথ্য সুত্রে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন