বরিশালের গৌরনদীতে ২০২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্যপুস্তক বই রাতের আঁধারে ভাঙারির দোকানে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন পৌর এলাকার সুন্দরদী মহল্লায় অবস্থিত সুইজ হাসপাতালের পাশে মামুন ভাঙারির দোকানে ভ্যানযোগে এসব বই বিক্রি করতে দেখা যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানটিতে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্যপুস্তক বই ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে সাংবাদিকরা ভাঙারির দোকান সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় দোকান ভাঙারি দোকানের মালিক মামুন সিকদার দাবি করেন, “শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এসব বই বিক্রি করা হয়েছে, তাই আমরা কিনেছি।” তবে সরকারি বিনামূল্যের পাঠ্যপুস্তক এভাবে বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, “২০২৫ সালের সরকারি পাঠ্যপুস্তক বই কেউ ভাঙারির দোকানে বিক্রি করে থাকলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সরকারি বই কীভাবে ও কার মাধ্যমে বাজারে এলোতা তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ আটক ৩
নেত্রকোনায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ আটক ৩

নেত্রকোনায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক র‍্যাব-১৪। র‍্যাবের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ছাড়াও মাদক রাখার Read more

পাকিস্তানে ম্যাচ চলাকালীন ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণ
পাকিস্তানে ম্যাচ চলাকালীন ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ারে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়াও বেশ Read more

সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় নওগা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে সায়দার আলী (৫০) নামের ১জনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ।  ঘটনাটি ঘটেছে Read more

আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেপ্তার
আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেপ্তার

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (২৯ Read more

উল্লাপাড়ায় শিক্ষার্থীদের জমানো টাকায় ঈদ সামগ্রী বিতরণ
উল্লাপাড়ায় শিক্ষার্থীদের জমানো টাকায় ঈদ সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের জমানো টাকায় ৫০টি দুস্থ পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। ঈদের আগের রাতে (শুক্রবার) বাড়ি বাড়ি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন