কুড়িগ্রামের উলিপুরে মাদরাসায় নিয়োগ পরীক্ষা দিতে এসে দিনভর অপেক্ষা করে পরীক্ষার্থীদের ফিরে যাওয়ার ঘটনা ঘটেছে। পরীক্ষার্থীরা উপস্থিত থাকলেও নিয়োগ বোর্ডের কর্তাদের অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে।শনিবার (১ নভেম্বর) উপজেলার তবকপুর আবুবকর ফাজিল ডিগ্রী মাদরাসায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসী ও পরীক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই মাদরাসার শুন্য পদে ইবতেদায়ী প্রধান এক জন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর একজন, গবেষণাগার-ল্যাব সহকারী পদে এক জন ও আয়া পদে এক জন নিয়োগের জন্য গত ১৩ সেপ্টেম্বর পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর ৪টি পদের বিপরীতে ৫৮ জন নিয়োগ প্রত্যাশী বিভিন্ন পদে আবেদন করেন। সে মোতাবেক আবেদনকারীদের মাদরাসা কর্তৃপক্ষ শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উক্ত মাদরাসায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে মর্মে অ্যাডমিট কার্ড প্রদান করেন।স্থানীয়দের অভিযোগ, মাদরাসার অধ্যক্ষ ফকরুল ইসলাম ৪টি পদে নিয়োগের জন্য বিভিন্ন ব্যক্তির কাছে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। লেনদেনের বিষয়টি ছড়িয়ে পড়ায় পরীক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি বুঝতে পেরে মাদরাসার অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা বন্ধ করে দেন।সরেজমিন শনিবার সকালে তবকপুর আবুবকর ফাজিল ডিগ্রী মাদরাসায় গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের সব কক্ষ তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আশপাশে কিছুলোক ছড়িয়ে ছিটিয়ে আছে। এ সময় কথা হয় আয়া পদে পরীক্ষা দিতে আসা ছকিনা নামের এক পরীক্ষার্থীর সাথে। তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০ টার দিকে অফিসের পিয়ন আমার বাড়িতে অ্যাডমিট কার্ড পৌছে দেন। আজ (শনিবার) পরীক্ষার জন্য মাদ্রাসায় ডাকা হয়েছিল। এসে দেখি প্রতিষ্ঠানের সব দরজা তালাবদ্ধ, সংশ্লিষ্ট কেউ নেই। অনেক পরীক্ষার্থী আবার কাউকে না পেয়ে অপেক্ষা করে চলে যাচ্ছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নিয়োগ পরীক্ষা যদি না নিবে তাহলে আমাদের ডাকার কি দরকার ছিল।’ একই অভিযোগ করেন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী রমজানুল ইসলাম ও শামিম মিয়া। এদিকে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই মাদরাসা চত্বরে অবস্থান করেও নিয়োগ কর্তৃপক্ষ না আসায় হতাশ হয়ে ফিরে যান পরীক্ষার্থীরা।এ ব্যাপারে নিয়োগ কমিটির সদস্য সচিব ও মাদরাসার অধ্যক্ষ ফকরুল ইসলাম নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার নিরাপত্তার স্বার্থে মূলত নিয়োগ পরীক্ষা বন্ধ করা হয়েছে। বিষয়টি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে।’ কিন্তু মাদরাসার নোটিশ বোর্ডে পরীক্ষা স্থগিতের কোনো নোটিশ না থাকার কথা জানতে চাইলে তিনি সদুত্তর দেননি।তবকপুর আবুবকর ফাজিল ডিগ্রী মাদরাসার সভাপতি মাওলানা মেনহাজুল ইসলাম জানান, ‘অধ্যক্ষ সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এজন্য নিয়োগ পরীক্ষা বন্ধ করে দেয়া হয়।’মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক ও নিয়োগ বোর্ডের প্রতিনিধি সামিউল ইসলাম প্রমাণিক বলেন, ‘অধ্যক্ষ সাহেব আমাকে ফোন করে জানিয়েছেন তিনি অসুস্থ। এ কারণে পরীক্ষা গ্রহণ করা সম্ভব না। তাই আমি যাইনি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি
আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার বাণিজ্য প্রতিনিধি

কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল চার দিনের সফরে শনিবার (০৩ মে) সন্ধ্যায় বাংলাদেশে আসছেন। সফরে এ ব্যবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্ব Read more

আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা মারা গেছেন
আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা মারা গেছেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোটো ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না Read more

কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার ছবি!
কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার ছবি!

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় এক বছর পার হলেও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন পরিষদের (ইউপি) ওয়েবসাইটে এখনও Read more

পিরোজপুরে বিএনপি সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ
পিরোজপুরে বিএনপি সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু  ও তার পরিবারের নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট Read more

বিপিএলে ফিক্সিং বিতর্ক নিয়ে ঢাকা ক্যাপিটালসের প্রতিবাদ
বিপিএলে ফিক্সিং বিতর্ক নিয়ে ঢাকা ক্যাপিটালসের প্রতিবাদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে ওঠা গুঞ্জনের প্রেক্ষিতে সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে Read more

বরিশালে দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন
বরিশালে দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন

বরিশালে স্ত্রী লামিয়া ও তার স্বামী অটোচালক রাহাতের মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন