জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে অন্তর্বর্তী সরকার। পুলিশের মাধ্যমে সকল রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহের এই উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই প্রটোকলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীগণ তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন, সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। এছাড়া, গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দকে বাড়তি নিরাপত্তা প্রদান করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। আর এই ঘটনার পর এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মায়ামির সাথে চুক্তি নবায়ন করবেন মেসি
মায়ামির সাথে চুক্তি নবায়ন করবেন মেসি

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে আরও দীর্ঘ সময় থাকার পরিকল্পনায় রয়েছেন। ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আর্জেন্টাইন ফুটবল তারকার Read more

লক্ষ্মীপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান
লক্ষ্মীপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

লক্ষ্মীপুরে মেঘনা নদী থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে কোটি টাকার বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী মহল। অবশেষে Read more

ঈদে টিকিট কালোবাজারি: ৮ রেল স্টেশনে দুদকের অভিযান
ঈদে টিকিট কালোবাজারি: ৮ রেল স্টেশনে দুদকের অভিযান

যাত্রীদের সেবা প্রদানে হয়রানি ও টিকিট কালোবাজারিসহ নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঢাকার কমলাপুর স্টেশনসহ দেশের মোট আটটি বড় স্টেশনে অভিযান চালাচ্ছে Read more

র‍্যাবের অভিযানে ফাঁস হলো আন্তর্জাতিক মানবপাচার চক্র
র‍্যাবের অভিযানে ফাঁস হলো আন্তর্জাতিক মানবপাচার চক্র

“ভাই, আমাকে ওরা মারবে... কিছু একটা করেন।” লিবিয়ার এক অজ্ঞাত বন্দিশালায় থেকে ভিডিও কলে কাঁদছিলেন কুড়িগ্রামের ইয়াকুব আলী। তার পাশেই Read more

এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) নিয়োগ পেয়েছেন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) সচিব রেহানা পারভীন।তাকে এই নিয়োগ দিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন