ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এতে ইসলামি প্রজাতন্ত্রের যা না ক্ষতি হয়েছে, তার কোনো অংশে কম হয়নি উপসাগরীয় দেশগুলোর। যদিও কয়েকটি আরব দেশের অনুরোধে ওয়াশিংটন ইরানে হামলা চালায় বলে প্রতিবেদন প্রকাশ হয়েছিল। পরে সৌদি আরব তা অস্বীকার করলেও সংঘাতের কারণে ভুগতে হচ্ছে ইরানের প্রায় সব প্রতিবেশীকেই। এরই মধ্যে জানা গেল; আরব দেশগুলোকে নতুন করে ফাঁদে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুদ্ধ বন্ধ বা চালিয়ে যাওয়ার জন্য উপসাগরীয় দেশগুলোর কাছে বিপুল পরিমাণ অর্থ চেয়েছেন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় দেশগুলোর জন্য ইরানের সাথে চলমান যুদ্ধ কেন্দ্র করে এক দ্বিমুখী প্রস্তাব দিয়েছেন বলে সংবাদমাধ্যমে খবর এসেছে । ওমানি সাংবাদিক এবং আন্তর্জাতিক সম্পর্ক গবেষক সালেম আল-জাহৌরি বিবিসি অ্যারাবিক এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন।আরব দেশগুলো যদি চায় ইরানের সাথে এই যুদ্ধ অব্যাহত থাকুক, তবে তাদের যুক্তরাষ্ট্রকে ৫ ট্রিলিয়ন ডলার দিতে হবে ।অন্যদিকে, যুদ্ধ বা সংঘাত এখনই বন্ধ করতে চাইলে তাদের দিতে হবে ২.৫ ট্রিলিয়ন ডলার। ট্রাম্প একে “এতদিন যা অর্জিত হয়েছে” তার বিনিময় মূল্য হিসেবে উল্লেখ করেছেন।ট্রাম্পের দাবি, ওয়াশিংটন তার মিত্রদের সঙ্গে নিয়েই এই নিরাপত্তা লক্ষ্য অর্জনে কাজ করছে যাতে দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধে জড়াতে না হয়।ট্রাম্প অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো এই যুদ্ধে সহায়তা করতে অস্বীকার করায় বিস্ময় প্রকাশ করেছেন।ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় এই দেশগুলো প্রচণ্ড আর্থিক ও সামরিক চাপের মুখে রয়েছে।বিশ্লেষকদের মতে, এটি মূলত উপসাগরীয় দেশগুলোকে সামরিক ও আর্থিক চাপে ফেলে তাদের সম্পদ এবং প্রতিরক্ষা চুক্তিগুলোকে মার্কিন ডলার-ভিত্তিক ব্যবস্থার সাথে আরও দৃঢ়ভাবে আটকে রাখার একটি কৌশল। আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জবি শিক্ষার্থী খুন: ছাত্রীর বাসায় জিজ্ঞাসাবাদে ডিসি, এসি ও ওসি
জবি শিক্ষার্থী খুন: ছাত্রীর বাসায় জিজ্ঞাসাবাদে ডিসি, এসি ও ওসি

পুরান ঢাকার আরমানিটোলা এলাকার নূরবক্স লেনের একটি আবাসিক ভবনে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ Read more

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
রাজশাহীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

থানা থেকে লুণ্ঠিত পুলিশের ব্যবহৃত ৭.৬২ মিলিমিটার বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। রাজশাহী নগরীর টিকাপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো Read more

মেডিকেলে থেমে গেল রওশন আরার লড়াই, পৈতৃক জমি ছিনিয়ে নিল চার জনকে
মেডিকেলে থেমে গেল রওশন আরার লড়াই, পৈতৃক জমি ছিনিয়ে নিল চার জনকে

 কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিমপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষের রেশ ধরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন রওশন আরা (৩৮)। তিনি সংঘর্ষে Read more

ইসরায়েলি ১১ কোম্পানিতে নিজেদের বিনিয়োগ বিক্রি করল নরওয়ে
ইসরায়েলি ১১ কোম্পানিতে নিজেদের বিনিয়োগ বিক্রি করল নরওয়ে

ইসরায়েলি ১১টি কোম্পানিতে করা বিনিয়োগ বিক্রির ঘোষণা দিয়েছে নরওয়ের বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল। সোমবার বিশ্বের বৃহত্তম এই সার্বভৌম সম্পদ Read more

ফরিদপুরে ব্রেইলি ব্রিজটি এখন স্বস্তির ট্রানজিট
ফরিদপুরে ব্রেইলি ব্রিজটি এখন স্বস্তির ট্রানজিট

ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে হাজী শরীয়তুল্লাহ বাজার ও নিউমার্কেটের সংযোগ স্থাপনকারী কুমার নদীর ব্রেইলি ব্রিজটি এখন স্বস্তির ট্রানজিট।

হিলিতে এক যুবককে পিটিয়ে হত্যা, আটক ২
হিলিতে এক যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

ঢাকায় মধ্যযুগীয় কায়দায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই দিনাজপুরের হিলিতে চোর সন্দেহে বাবলু হোসেন (২৮) নামের এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন