চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় সমবায় দিবস পালনকে ঘিরে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, উপজেলা সমবায় অফিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, যারা বেশি অনুদান দিয়েছেন, তাদেরকেই সম্মাননা ও বক্তব্যের সুযোগ দেওয়া হয় বলে অভিযোগ করেছেন অংশগ্রহণকারীরা।শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, র‍্যালি ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়।জানা গেছে, বাঁশখালীতে ৫০টির অধিক সমবায় সমিতি রয়েছে। জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে প্রতিটি সমিতির কাছ থেকে নির্ধারিত হারে চাঁদা নেওয়া হয়। এর মধ্যে উত্তর-পশ্চিম গণ্ডামারা লবণ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি, আওয়ামী লীগ নেতা আবু আহমদের কাছ থেকে নেওয়া হয় ৫০ হাজার টাকা। বিনিময়ে তাকে অনুষ্ঠানে ক্রেষ্ট ও সম্মাননা দেওয়া হয়। অপর সম্মাননা প্রাপ্ত গণ্ডামারা লবণ উৎপাদনকারী শ্রমজীবী সমবায় সমিতির সেক্রেটারী ও ইসলামিক ফ্রন্ট নেতা মৌলভী বশির। তার কাছ থেকে নেওয়া হয় ২০ হাজার টাকা। তাছাড়া বাণীগ্রাম সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কাছ থেকে নেওয়া হয় ১০ হাজার টাকা। অন্যান্য প্রতিটি সমিতির কাছ থেকেই নির্ধারিত হারে চাঁদা আদায় করে উপজেলা সমবায় অফিস। অনুষ্ঠানের ব্যানার, সরবরাহ করা ক্যাপ এবং টি-শার্টেও বিভিন্ন ‘সমিতির নাম’ ও ‘সৌজন্যে’ লেখা রয়েছে।এ বিষয়ে জানতে চাইলে উত্তর-পশ্চিম গণ্ডামারা লবণ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আবু আহমদ জানান, আমি সমবায় অফিসারের অনুরোধে টি-শার্ট সরবরাহ করেছি। অনুষ্ঠানে খরচের জন্য নিজ উদ্যোগে শরীক হয়েছি। আমাকে টাকা দিতে বাধ্য করেনি।নাম প্রকাশে অনিচ্ছুক সমবায় সমিতির এক কর্মকর্তা জানান, অনুষ্ঠানে সমবায় সমিতির দায়িত্বশীল ও সমবায়ীদের বক্তব্য রাখার কথা থাকলেও জামায়াত সমর্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাত্র একজন এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থিত ইনলামী ফ্রন্টের একজনকে বক্তব্য দেওয়ার সুযোগ প্রদান করা হলেও বিএনপি সমর্থিত কাউকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি। ক্রেষ্ট ও সম্মাননা প্রদানের ক্ষেত্রেও বৈষম্য হয়েছে বলে দাবি করে ওই সমবায়ী জানান, যারা বেশি টাকা দিয়েছে তাদের বক্তব্য রাখতে দেওয়া হয়েছে এবং তাদেরকেই সম্মাননা ক্রেষ্ট দেওয়া হয়েছে। এমনকি জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত বাজানোর মাঝপথে মাইক বন্ধ হয়ে যায়। এনিয়ে অবশ্যই অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম দুঃখ প্রকাশ করেন।উল্লেখ্য, উপজেলা সমবায় কর্মকর্তা ওবায়দুল হক বিগত মাস দুয়েক আগে বাঁশখালীতে যোগদান করেন। এর আগে গাজী ওমর ফারুক দীর্ঘদিন ধরে বাঁশখালীতে সমবায় কর্মকর্তা পদে ছিলেন।এ প্রসঙ্গে বাঁশখালী উপজেলা সমবায় কর্মকর্তা ওবায়দুল হক জানান, আমি বাঁশখালীতে নতুন এসেছি। অনেককে আমি এখনো চিনিনা। তাছাড়া প্রোগ্রাম উপলক্ষে কারো কাছ থেকে টাকা নেওয়া হয়নি। বিভিন্ন সমিতি নিজ উদ্যোগে খাবার, টি-শার্ট ও ক্যাপ উপহার দিয়েছে। এর বাইরে অভিযোগ সত্য নয়।সমবায় দিবসের র‍্যালী শেষে আলোচনা সভা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও র‍্যালীতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওমর সানী আকন, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা ছরওয়ার হোসাইন চৌধুরী প্রমুখ। এতে বক্তব্য রাখেন, গণ্ডামারা লবণ উৎপাদনকারী শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারী মৌলভী বশির, উত্তর পশ্চিম গণ্ডামারা লবণ উৎপাদনকারী সমবায় সমিতির সেক্রেটারী ওসমান গণি, রায়ছটা প্রেমাশিয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, ফরিদ আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জমান, খানখানাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম, শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় ১ মাসে সড়কে ঝরেছে ২৭ প্রাণ
চকরিয়ায় ১ মাসে সড়কে ঝরেছে ২৭ প্রাণ

কক্সবাজারের চকরিয়ায় গত ১ মাসে সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার অংশে ৪৮ কিলোমিটার এলাকায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার Read more

ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারসহ আটক ৩
ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারসহ আটক ৩

চাঁদপুরের ফরিদগঞ্জে ২০২৫ সালের চলমান দাখিল পরীক্ষার হাদিস বিষয়ের প্রশ্ন ফাঁস চেষ্টার অভিযোগে মাদ্রাসা সুপারসহ ৩ জনকে আটক হয়েছে। বুধবার (২৩ Read more

বাঁকখালী নদীতে গোসল করতে নেমে তরুণের মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা
বাঁকখালী নদীতে গোসল করতে নেমে তরুণের মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা

কক্সবাজার সদরের খরুলিয়ায় বাঁকখালী নদীতে গোসল করতে নেমে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত Read more

ভেনেজুয়েলায় ১৪ গণমাধ্যম কর্মী আটক
ভেনেজুয়েলায় ১৪ গণমাধ্যম কর্মী আটক

ভেনেজুয়েলায় এক ডজনেরও বেশি গণমাধ্যম কর্মীকে আটক করা হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশটির প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হাতে বন্দি দেশটির প্রেসিডেন্ট Read more

চাটমোহরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
চাটমোহরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রাম Read more

৩৫ বছর পর প্রথম ভিপি পদে লড়বেন নারী প্রার্থী
৩৫ বছর পর প্রথম ভিপি পদে লড়বেন নারী প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক নারী শিক্ষার্থী। আগামী ২৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন