আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের মনোনয়ন দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির আয়োজনে শহরের পানিছত্র এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, ‘দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম, নির্যাতন ও নিপীড়নের মধ্যেও দলের পতাকা উঁচিয়ে মাঠে ছিলেন জাহান্দার আলী জাহান। তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে তা হবে অবিচার।’তারা আরও বলেন, ‘যারা দুঃসময়ে দলের পাশে ছিলেন না, রাজপথে ছিলেন না, অথচ এখন দলের ভালো সময়ে নমিনেশন দাবি করছেন তারা আসলে সুবিধাবাদী।’বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল কবির, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন বেপারী, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে ২৩৭টি আসনের প্রার্থী ঘোষণা করেন। তবে মাদারীপুর-২ আসনটি খালি রাখা হয়। এই আসনে জেলা বিএনপি জাহান্দার আলী জাহানকে মনোনয়ন দেওয়ার দাবি জানায়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উদ্বোধনের পরদিনই ‘মাওলানা ভাসানী সেতুর’ ক্যাবল চুরি
উদ্বোধনের পরদিনই ‘মাওলানা ভাসানী সেতুর’ ক্যাবল চুরি

গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘ প্রতীক্ষার প্রতীক ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিন পরই চুরি হয়েছে প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক Read more

ভূঞাপুরে শিশু বলাৎকার: পলাতক মাদ্রাসা শিক্ষক অবশেষে গ্রেপ্তার
ভূঞাপুরে শিশু বলাৎকার: পলাতক মাদ্রাসা শিক্ষক অবশেষে গ্রেপ্তার

টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় আল-কারীম দারুল উলুম আজাদী মাদরাসার শিক্ষক ওলিউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

আজ ২০ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২০ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

নোবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গবেষণা মেলা
নোবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গবেষণা মেলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে গবেষণা মেলা। যা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও Read more

ভারতের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন জামায়াত আমির
ভারতের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন জামায়াত আমির

ভারতের সঙ্গে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (১ Read more

রাজশাহী নার্সিং কলেজে নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষকসমাজের প্রতিবাদ
রাজশাহী নার্সিং কলেজে নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষকসমাজের প্রতিবাদ

সারা দেশের সরকারি নার্সিং কলেজগুলোতে চলমান আন্দোলনের পটভূমিতে শিক্ষকদের প্রতি 'অশালীন আচরণ', 'মিথ্যা ও বানোয়াট বক্তব্য' প্রদান এবং 'শিক্ষকদের অপমানের' Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন