ভোলার মনপুরা উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বালুর স্তুপের নিচে চাপা পড়ে ওমর (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার রামনেওয়াজ মৎস্য ঘাট সংলগ্ন এলাকার বেড়ীবাঁধ নির্মাণ কাজের বালুর স্তুপের নিচ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু ওমর ওই এলাকার মনির মাঝির ছেলে।এর আগে, বৃহস্পতিবার বৈরী আবহাওয়ার মধ্য রাত ৮টার দিকে রামনেওয়াজ মৎস্য ঘাট বাজার থেকে নিখোঁজ হন শিশুটি। শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শিশুটি নিখোঁজ হওয়ার পর আশপাশসহ অনেক জায়গায় খোঁজখুঁজি করে পরিবার। কোথাও খুঁজে না পেয়ে চিন্তায় পড়েন পরিবারের লোকজন। পরে বিকেলে ওই বাঁধ নির্মাণের পাশ দিয়ে যাওয়া এক মহিলা পথচারী বালুর স্তুপে চাপা পড়ে থাকা শিশুটির পা দেখতে পান। পরে তার ডাক চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে বালুর নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।এই বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির জানান, বালুর নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ
নোয়াখালীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূ সাঈদা আক্তার পপিকে (২৫) নির্যাতন করে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকার বাসিন্দারা। বুধবার Read more

ছাত্রদলের প্যানেলকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ভিপি প্রার্থী
ছাত্রদলের প্যানেলকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ভিপি প্রার্থী

দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(চাকসু) নির্বাচন। এ নির্বাচনে সহ সভাপতি Read more

চুয়াডাঙ্গায় যুবককে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় যুবককে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা শহরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জখমের ২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় নিপুন কুমার সাহা (২৪) নামে এক যুবককে মৃত্যু Read more

বিদেশ পাঠানোর কথা বলে টাকা নিয়ে উধাও, প্রতারক গ্রেফতার
বিদেশ পাঠানোর কথা বলে টাকা নিয়ে উধাও, প্রতারক গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদেশ পাঠানোর কথা বলে ৬ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় কবির মাতুব্বর (৪৫) নামে এক ওয়ারেন্টভুক্ত Read more

আবারও থানা হেফাজতে সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না
আবারও থানা হেফাজতে সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না

একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাদ হোসেনের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে আবারও নেওয়া হয়েছে থানা হেফাজতে।রবিবার (১১ মে) দুপুরে বাকলিয়া থানা Read more

যশোরে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যাতায়াত
যশোরে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যাতায়াত

যশোর শহরের পূর্ব বারান্দিপাড়ায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যাতায়াত করছে শিক্ষার্থীরা। দীর্ঘ ২৮ বছর ধরে বিপদজনকভাবে তারা পারাপার হলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন