সিরাজগঞ্জের শাহজাদপুরে ষাটোর্ধ্ব রেজা নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ৩ বছরের শিশুকে ৪ দফায় ধর্ষণের চেষ্টার অভিযোগে করা শালিসের জরিমানার ১ লক্ষ ৩০ হাজার টাকা না দিয়েই স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে মাওঃ তুহিন ফকির নামের এক জামায়াত নেতা ও সাইফুল ফকির নামের এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে।মাওঃ তুহিন ফকির কায়েমপুর ইউনিয়নের হলদিগর গ্রামের মৃত খালাস ফকিরের ছেলে ও হলদিগর কান্দাপাড়া দাখিল মাদ্রাসার সুপার সেই সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী গারাদহ ইউনিয়ন শাখার সদস্য এবং সাইফুল ইসলাম এক‌ই গ্রামের আব্দুল মোক্তারদের ছেল এবং ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য।সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কায়েমপুর ইউনিয়নের হলদিগর গ্রামের দরিদ্র চা দোকানী মাসুমের সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গত (২০ মার্চ) প্রতিবেশী রেজা ফকির (৬০) এর বিরুদ্ধে শালিসে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করে জামায়াত নেতা তুহিন ফকির, আওয়ামীলীগ নেতা সাইফুল ফকির সহ বেশ কয়েকজন গ্রাম প্রধান। গত ৩০ মার্চ বাকী টাকা প্রদানের পূর্ব নির্ধারিত সময়ে টাকা না দিয়েই শিশুটির পিতার কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার চেষ্টা করেন তুহিন ফকির। টাকা ছাড়া স্বাক্ষর না দেয়ায় তাকে বিভিন্ন রকম হুমকি দিতে থাকে এই জামায়াত নেতা।ভুক্তভোগী শিশুটির মা জানান, গত ১৪ই মার্চ প্রতিবেশী রেজা নির্জন একটি ঘরে আমার শিশু মেয়েকে অনৈতিক কাজের চেষ্টা করার সময় প্রতিবেশী এক নারী দেখে আমাকে জানায়। পরে মেয়েকে জিজ্ঞাসা করলে সে জানায় এর আগেও কয়েকবার সে এক‌ই কাজ করেছে।বিষয়টি গ্রাম প্রধানদের জানালে তারা থানায় যেতে নিষেধ করে শালিসের মাধ্যমে বিচারের কথা জানায়। পরে শিশুটিকে পৌর শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।শিশুটির পিতা দরিদ্র চা দোকানী মাসুম জানায়, জামায়াত নেতা তুহিনের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা সাইফুল, হাসান ও রবিউলের নেতৃত্বে শালিসে রেজাকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়ের চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা তুহিন আমার হাতে তুলে দেয় এবং বাকী টাকা ৩০ মার্চ দিবেন বলে জানায়।গত ৩০ মার্চ তুহিন ফকির বাড়িতে উপস্থিত হয়ে টাকা না দিয়েই স্ট্যাম্পে স্বাক্ষর দিতে বলে। আমি টাকা দাবি করলে সে টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে বলে স্বাক্ষর না দিলে সমস্যা হবে। পরে সে বিভিন্ন রকম হুমকি দিয়ে চলে যায়। তারপর থেকে তুহিন, সাইফুল সহ তাদের লোকজন আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এই বিষয়ে জামায়াত নেতা ও হলদিগর কান্দাপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ তুহিন ফকিরের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে তিনি জানান, এই বিষয়ে আমি আর নেই। সে বিভিন্নভাবে তার দায় এড়ানোর চেষ্টা করে।পরে শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এরকম গর্হিত ঘটনার সালিস আমরা সমর্থন করিনা। এই ঘটনায় জামায়াতের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, এই বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ কেউ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়ে গেল মোসাদের ভিত
নড়ে গেল মোসাদের ভিত

অভাবনীয় ভিত নাড়িয়ে দিয়েছে ইরান। না স্বীকার করতে পারছে, না বিশ্বাস করতে পারছে ইসরায়েল। দূরপাল্লা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে মোসাদের একটি Read more

পত্রিকা: ‘ঝুঁকি নিয়েই উড়ছে বোয়িং-৭৩৭’
পত্রিকা: ‘ঝুঁকি নিয়েই উড়ছে বোয়িং-৭৩৭’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে উদ্বেগজনক আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে Read more

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আটক
কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৩ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। গত মঙ্গলবার (৩ জুন) কুয়ালালামপুরের জালান ইপো Read more

মির্জাপুরে অটোরিকসাসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
মির্জাপুরে অটোরিকসাসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকসাসহ দুই ছিনতাই চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার আজগানা ইউনিয়নের মজিদপুর এলাকা থেকে তাদের Read more

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু
সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে রান্না ঘরে বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন