বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে প্রথম দিনের মোংলা বন্দর জুড়ে চলছে হরতাল। হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।পূর্ব ঘোষণানুযায়ী চার দিনের কর্মসূচির মধ্যে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে নদী পারাপার, ইপিজেড, মোংলা বন্দরসহ সকল শিল্প প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিসসহ সকল কার্যক্রম বন্ধ ও সড়ক অবরোধসহ এক টানা এ হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত বলে জানায় সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পর্যাক্রমে এ কর্মসূচি চলমান থাকবে। আজ প্রথম দিনে সকাল-সন্ধ্যা হরতাল, আগামীকাল মঙ্গলবার বিক্ষোভ এবং বুধবার ও বৃহস্পতিবার এক টানা ৪৮ ঘণ্টা আবারও হরতাল পালন করার ঘোষণা দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ।সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোংলার কুমারখালি, শ্রমিক সংঘ চত্বর, শাপলা চত্বর, খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা, মোংলা বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ স্থানে সড়কের ওপর গাড়ি, গাছের গুঁড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। হরতালের অংশ হিসেবে উপজেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় নেতাকর্মীরা এবং মিছিলসহকারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকেই মোংলার সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখছে ব্যবসায়ীরা। বন্ধ রাখা হয়েছে নদী পারাপারের খেয়ার ট্রলারও। এতে নদীর দুই পাড়ে ইপিজেডের গার্মেন্টস কর্মীসহ শত শত মানুষ জড়ো হয় তাদের কর্মস্থলে যাওয়ার জন্য। বিড়ম্বনায় পড়েছে দুরপাল্লার যাত্রীরা।এছাড়া মোংলা বাস স্ট্যান্ড থেকে সকাল থেকে খুলনা-যশোর-বাগেরহাট ও ঢাকা-চট্টগ্রামসহ দুরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। শহরেও কোনো গাড়ি বা ভ্যান রিকশা চলতে দেওয়া হয়নি। এ হরতালের ফলে নিম্ন আয়ের মানুষগুলোর কাটাতে হবে মানবেতর জীবন। যারা সকাল হলেই ভ্যান-রিকশা চালিয়ে সংসার পরিচালনা করতেন, তাদের এখন অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হবে।ভোর থেকেই হরতাল সফল করার জন্য সড়ক-মহাসড়কে টায়ার জ্বালিয়ে এবং রাস্তার মোড়ে মোড়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা বসে থেকে হরতাল পালন করতে সহায়তা করছে। শহরে বিক্ষোভ মিছিল ও পথসভাও করেছে তারা। এছাড়া হরতালের অংশ হিসেবে নেতাকর্মীরা সকাল থেকে সড়ক অবরোধ করে রাখে।নেতাকর্মীরা বলেন, দেশ স্বাধীনতার পর থেকেই বাগেরহাট জেলায় ৪টি আসন বহাল ছিল। গত ৩০ জুলাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ জেলার চারটি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাটবাসী ক্ষোভে ফুঁসে ওঠে। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। তার বিপরীতে গেলো ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। তবে যদি নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ।নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গণমানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ
বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বরিশালে প্রদর্শিত হয়েছে ‘নৌবাহিনীর যুদ্ধজাহাজ বোনৌজা অদম্য’। যা দেখতে জনসাধারণের উপচে পরা ভিড় লক্ষ করা গেছে। Read more

এক টুথব্রাশ কতদিন ব্যবহার করা উচিত
এক টুথব্রাশ কতদিন ব্যবহার করা উচিত

নিয়ম করে দু’বেলা দাঁত মাজলেই তো হয়, ব্রাশ নিয়ে ভাবনার সময় কার কাছেই বা আছে। দাঁতের অযত্ন থেকে বিভিন্ন শারীরিক Read more

নারান্দিয়া ভূমি অফিসে ঘুষ ছাড়া সেবা অসম্ভব, অভিযোগ ভুক্তভোগীদের
নারান্দিয়া ভূমি অফিসে ঘুষ ছাড়া সেবা অসম্ভব, অভিযোগ ভুক্তভোগীদের

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ছাড়া মিলেনা খাজনা খারিজসহ অন্যান্য সেবা। এ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা নিজেকে এ Read more

আদালতে পুলিশের ওপর চড়াও হাজী সেলিম, চিৎকার-চেঁচামেচি
আদালতে পুলিশের ওপর চড়াও হাজী সেলিম, চিৎকার-চেঁচামেচি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী Read more

জিম্বাবুয়ে ইনিংসে জোড়া আঘাত নাহিদের, দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু বাংলাদেশের
জিম্বাবুয়ে ইনিংসে জোড়া আঘাত নাহিদের, দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু বাংলাদেশের

সিলেট টেস্টের প্রথম দিনের শুরু থেকে শেষ অবদি বলে-ব্যাটে শান্তদের ডমিনেট করেছেন ইভান বাহিনী। প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে তছনছ করে অল্প Read more

ঢাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল তরুণীর
ঢাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল তরুণীর

রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় রাইড শেয়ার মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক তরুণী নিহত হয়েছেন।বুধবার (০৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন