কক্সবাজারের উখিয়া উপজেলায় সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগে স্থানীয় বাসিন্দারা। গত কয়েক মাস ধরে একের পর এক সহিংস ঘটনায় হতাহত হয়েছেন সাধারণ মানুষ। সর্বশেষ, ইউনিয়ন পরিষদের এক জনপ্রিয় সদস্যের বস্তাবন্দি মরদেহ উদ্ধারে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।সম্প্রতি আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা ও ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে মাত্র এক সপ্তাহে তিনটি খুনের ঘটনা ঘটেছে উখিয়ার বিভিন্ন এলাকায়। প্রথমে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান এক গৃহকর্তা, এরপর মাদকের প্রভাবে বাবা নিজেই হত্যা করেন চার বছরের শিশু কন্যাকে।সবশেষ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে মনখালী পাহাড়ি ছরা থেকে বস্তায় মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় ইউপি সদস্য কামাল হোসেন দূর্জয় ওরফে কামাল মেম্বারের মরদেহ। নিখোঁজ হওয়ার একদিন পর এমন লোমহর্ষক দৃশ্য দেখে হতবাক স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহত কামাল হোসেন (৪০) জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (৭ জুলাই) রাতে তিনি নিখোঁজ হন। সারারাত খোঁজ করেও সন্ধান মেলেনি। পরদিন দুপুরে স্থানীয়রা পাহাড়ি ছরার পাশে বস্তাবন্দি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে।স্থানীয়দের ভাষ্য, কামাল মেম্বার ছিলেন সাহসী ও জনদরদী এক জনপ্রতিনিধি। ইউনিয়নের অনিয়ম, দুর্নীতি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। কেউ কেউ বলছেন, তার এই স্পষ্ট অবস্থানই হতে পারে হত্যাকাণ্ডের অন্যতম কারণ।এলাকার বাসিন্দা মো. ইউসুফ বলেন, ‘এটা আর শুধুই খুন নয়, পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রশাসন কী করছে, সেটা এখন বড় প্রশ্ন।’স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় ডাকাতি, খুন ও মাদক কারবার বেড়েই চলেছে। কিন্তু পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তারা বলছেন, এই তিনটি খুনের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার না করলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।এদিকে উখিয়া থানার অফিসার্স ইনচার্জ আরিফ হোসেন জানিয়েছেন, থানা ও ফাঁড়ি পুলিশ অফিসারদের কড়া নির্দেশ দেওয়া আছে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়। তবে স্থানীয়দের একাংশ মনে করছেন, শুধু নির্দেশনা যথেষ্ট নয়। এসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা না করলে উখিয়া আবারও পরিণত হতে পারে মাদক ও সন্ত্রাসের অভয়ারণ্যে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে অজ্ঞাতনামা (৫৮) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মরদেহের পরনে রয়েছে শার্ট ও সুইটার।'সোমবার (২৬ মে) দুপুর Read more

গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ১৯
গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ১৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৯ জন নিহত হয়েছেন। হামলার শিকার স্কুলটি একটি আশ্রয়কেন্দ্র হিসেবে Read more

শান্তি আলোচনায় ইউক্রেনকে রাখার আহ্বান
শান্তি আলোচনায় ইউক্রেনকে রাখার আহ্বান

ইউরোপীয় মিত্ররা ইউক্রেনের প্রতি পুনরায় সমর্থন ব্যক্ত করেছেন। গত শনিবার রাতে তারা জোর দিয়ে বলেছেন, রাশিয়ার সঙ্গে যেকোনো শান্তি আলোচনায় Read more

বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান, যা আছে গঠনতন্ত্রে
বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান, যা আছে গঠনতন্ত্রে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির শীর্ষ পদটি এখন শূন্য। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন Read more

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

নেপালে জেন জিদের টানা ২ দিনের বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন