রিয়াল মাদ্রিদকে গোলবন্যায় ভাসিয়ে দিয়েছে বার্সেলোনা। গুনে গুণে ১৫ গোল দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের। নারীদের এল ক্ল্যাসিকোতে শেষ তিন দেখায় ১৫ গোল হজম করেছে রিয়াল। সর্বশেষ ম্যাচে বার্সা জিতেছে ৬-০ গোলের ব্যবধানে।নারী চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে রিয়ালকে ৬-০ গোলে হারিয়ে সেমিতে উঠেছে বার্সা।প্রথম লেগের স্কোরলাইন ৬-২। দুই লেগ মিলিয়ে ব্যবধান ১২-২। সপ্তাহের শুরুতে লিগ ম্যাচে ৩-০ গোলে জিতেছিল বার্সার মেয়েরা। সবমিলিয়ে এক সপ্তাহে ৩ ম্যাচে রিয়ালের জালে ১৫ গোল দিয়েছে বার্সা।পুরুষদের এল ক্ল্যাসিকো যতটা জমজমাট হয়, মেয়েদেরটা ততটাই ম্যাড়ম্যাড়ে। এখানে বার্সার একচ্ছত্র আধিপত্য। দুদলের মুখোমুখি ২৫ দেখায় ২৪ বারই জিতেছে কাতালানরা। গেল রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বরাবরের মতো আধিপত্য বজায় রাখে বার্সা।ন্যু ক্যাম্পের ৬০ হাজার দর্শকের সামনে নাকানিচুবানি খাইয়েছে প্রতিপক্ষকে। ৬ গোলে জেতা ম্যাচে বার্সার হয়ে জোড়া গোল করেন গ্রাহাম হানসেন। একবার করে লক্ষ্যভেদ করেন ক্লাবটির কিংবদন্তি অ্যালেক্স পুতিয়াস, ইরিনে পারেদেস, ইউয়া পাজর ও ইসমে ব্রুগটস।এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। টানা অষ্টমবারের মতো এই প্রতিযোগিতার সেমিতে বার্সা। প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।গ্রুপ পর্বের ম্যাচে বায়ার্নকেও উড়িয়ে দিয়েছিল বার্সার মেয়েরা। পেয়েছিল ৭-১ গোলের বিশাল জয়।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘এনসিপিকে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে আইনি কোনো বাধা নেই’
‘এনসিপিকে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে আইনি কোনো বাধা নেই’

নির্বাচন কমিশন থেকে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দিতে বাধা নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেনসহ Read more

ইসরায়েলের ওপর আক্রমণ হলে রক্ষা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইসরায়েলের ওপর আক্রমণ হলে রক্ষা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই বলে Read more

৪ জুন: নামাজের সময়সূচি
৪ জুন: নামাজের সময়সূচি

আজ বুধবার, ৪ জুন ২০২৫ ইংরেজি, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ৭ জিলহজ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

শরীয়তপুরে নছিমন-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শরীয়তপুরে নছিমন-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর কেবল নগর গ্রামের সোহাগ মুন্সি (৩২) এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) Read more

তারাগঞ্জে ঔষধের দোকানের তালা কেঁটে দুর্ধর্ষ চুরি
তারাগঞ্জে ঔষধের দোকানের তালা কেঁটে দুর্ধর্ষ চুরি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় একটি ঔষধের দোকানের সাটারের তালা কেঁটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে এ চুরির ঘটনা Read more

নওগাঁয় গাঁজাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার
নওগাঁয় গাঁজাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার

নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ এক কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বদলগাছী থানা সূত্রে জানা যায়, বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন