সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ-প্রতিপাদ্যে দেশজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হয়।প্রথমবারের মত দিবসটি জাতীয় ভাবে পালন হচ্ছে দুর্যোগ প্রবন উপকূলীয় এলাকা বরিশালে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।সোমবার (১৩ অক্টোবর) ঢাকঢোল বাজিয়ে সকালে দিনব্যাপী বরিশাল সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।পরে দিবসটি উপলক্ষে দুপুরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।  এসময় বক্তারা প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ নিয়ে আলোচনা করেন।বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম।এসময় উপদেষ্টা ফারুক ই আজম বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল। আগাম সতর্কতা বার্তা, দুর্যোগ পূর্ব প্রস্তুতি এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসনে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে দেশের বিভিন্ন স্থানেই বিগত দিনে রাজনৈতিক বিবেচনায় অনেক আশ্রয় কেন্দ্র করা হয়েছে, যাতে সরকারের অর্থ অপচয় হয়েছে বলে অভিযোগ তার। অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্খা নেবার কথাও জানান তিনি। পরে, ফায়ার সার্ভিসের মহড়া কার্যক্রমে পরিদর্শন করেন অতিথিরা।এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেওয়ানুর রহমান, বরিশাল রেঞ্জ মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন সহ বিভাগীয় ও জেলা কমিটির সদস্য এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আলোচনায় অতিথিরা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে নগরীর বেলস পার্কে দুর্যোগ মোকাবেলায় মাঠ মহড়া প্রদর্শন করেন সিপিপির সদস্যরা।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুনে আইএমএফের ঋণের অর্থ পাচ্ছে বাংলাদেশ
জুনে আইএমএফের ঋণের অর্থ পাচ্ছে বাংলাদেশ

আগামী জুন মাসেই ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় করতে যাচ্ছে আন্তর্জাতিক Read more

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৫ জনসহ মোট ৬ জন আহত হয়েছেন ও একজন নিখোঁজ Read more

নওগাঁ-২ আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খান
নওগাঁ-২ আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় Read more

ধোনির ভবিষ্যৎ কোচিংয়ে?
ধোনির ভবিষ্যৎ কোচিংয়ে?

ভারতীয় ক্রিকেটে এ যাবৎকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার অধিনায়কত্বে সম্ভাব্য সব আইসিসি ট্রফি জিতেছে ভারত। এর বাইরে Read more

জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে
জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

চাঁদপুরে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।মঙ্গলবার (৪ নভেম্বর) Read more

খুলনায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন আটক
খুলনায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন আটক

খুলনা জেলার ফুলতলায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— ফুলতলার দামোদর কলোনি পাড়ার বাসিন্দা মো. সেলিম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন