চট্টগ্রামের বাঁশখালীতে মাদকের টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে তপন রুদ্র (২০) কে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের রুদ্র পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত বাবা দুলাল রুদ্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল রুদ্রের ছেলে তপন রুদ্র স্থানীয় মিয়ার দোকানে একটি সেলুন চালাতেন। দোকান হারিয়ে দীর্ঘদিন বেকার হয়ে পড়ে সে। এ সময় মাদকাসক্ত হয়ে পড়ায় পরিবারে অভাব-অনটন আরও বেড়ে যায়। ঘটনার দিন সন্ধ্যায় তপন রুদ্র বাবার কাছে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে দুলাল রুদ্র গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘বাবাকে হত্যার ঘটনায় তপন রুদ্রকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চেতনানাশক পাউডার ছুঁড়ে যুবককে ছুরিকাঘাত, লাখ টাকা লুট
চেতনানাশক পাউডার ছুঁড়ে যুবককে ছুরিকাঘাত, লাখ টাকা লুট

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘটে গেল এক নির্মম ও হৃদয়বিদারক ঘটনা। কোরিয়ান ইপিজেডে কর্মরত রুহুল আমীন (৩৮) নামের এক পরিশ্রমী যুবককে Read more

পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ আখ্যা দিলেন জয়শঙ্কর
পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ আখ্যা দিলেন জয়শঙ্কর

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের পক্ষে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তিনি পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ হিসেবে আখ্যা Read more

ব্যাংকের সুদের হার কমানো এখনই সম্ভব নয়: অর্থ উপদেষ্টা
ব্যাংকের সুদের হার কমানো এখনই সম্ভব নয়: অর্থ উপদেষ্টা

ব্যাংকের সুদের হার (ইন্টারেস্ট রেট) এখনই কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বলেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই Read more

যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার
যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার

বয়স্ক কয়েদিদের মুক্তি দিতে যাবজ্জীবন সাজা ৩০ বছর থেকে কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল Read more

সিংড়া পৌরসভার ৩০ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা
সিংড়া পৌরসভার ৩০ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নাটোরের সিংড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টায় পৌর কনফারেন্স রুমে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন