জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের পক্ষে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তিনি পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ হিসেবে আখ্যা দেন। এস জয়শঙ্কর বলেন, ‘বড় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূল একটি দেশে। যখন কোনো দেশ সন্ত্রাসবাদকে সরকারি নীতি হিসেবে গ্রহণ করে, যখন সন্ত্রাসবাদের হাব বিশালভাবে কাজ করে, যখন সন্ত্রাসবাদের গুণ গাওয়া হয় তখন এ ধরনের কাজকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে হবে।’পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, গত কয়েক দশক ধরে ভারতে যেসব সন্ত্রাসী হামলা হয়েছে সেগুলোর জন্য পাকিস্তান দায়ী।জয়শঙ্কর বলেন, ‘ভারত স্বাধীনতা থেকে সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করছে।’পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুর নিয়ে জয়শঙ্কর বলেন, ‘ভারত তার জনগণকে রক্ষায় তার আত্মরক্ষাকে ব্যবহার করেছে। এছাড়া যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের বিচারের আওতায় এনেছে।’তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবাদের অর্থায়নকে শ্বাসরোধ করতে হবে। সন্ত্রাসবাদের বাস্তুতন্ত্রের ওপর অব্যাহত চাপ প্রয়োগ করতে হবে। যারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতাকারী দেশগুলোকে প্রশ্রয় দেয় তারা দেখবে সন্ত্রাসবাদ তাদেরই পাল্টা হামলা করছে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মামলা বাণিজ্যর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মামলা বাণিজ্যর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মামলা বাণিজ্যর সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ Read more

কুমিল্লায় ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ ‘স্ক্যাবিস’
কুমিল্লায় ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ ‘স্ক্যাবিস’

কুমিল্লার শহর ও গ্রামের নানা এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে এক প্রকার সংক্রামক চর্মরোগ ‘স্ক্যাবিস’। সাধারণত হাত, পা, পেট, ঘাড়, কোমরসহ Read more

পাবনায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
পাবনায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

পাবনার চাটমোহরে সাপের কামড়ে শিকদার হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার মথুরাপুর গ্রামে এ Read more

১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে নিখোঁজ জনতা ব্যাংকের ম্যানেজার খালেদ
১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে নিখোঁজ জনতা ব্যাংকের ম্যানেজার খালেদ

এক কোটি ৩০ লাখ টাকা নিয়ে নিখোঁজ হয়েছেন জনতা ব্যাংক পিএলসি পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) খালেদ সাইফুল্লাহ। রোববার Read more

সিলেটের পাথর উদ্ধারে দুদকের অভিযান চলছে
সিলেটের পাথর উদ্ধারে দুদকের অভিযান চলছে

সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (১৩ আগস্ট) দুপুরে সিলেট সমন্বিত জেলা কার্যালয় Read more

‘সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে জুলাই সনদের খসড়া’
‘সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে জুলাই সনদের খসড়া’

আগামীকাল সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন