ব্যাংকের সুদের হার (ইন্টারেস্ট রেট) এখনই কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বলেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদহার কমানো সম্ভব নয়। শনিবার (১০ জানুয়ারি) সিরডাপে ব্যাংকিং অ্যালমানাকের ৭ম সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।উপদেষ্টা বলেন, ‘অর্থ উপদেষ্টা হিসেবে ব্যর্থ হবো না আশা করি। দ্রুত বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবো, এটাই বড় চ্যালেঞ্জ।’তিনি বলেন, ‘ব্যাংকিং খাত এখন অনেকটা স্থিতিশীল। তবে ব্যাংক সুদের হার এখনই কমানো সহজ নয়। ব্যবসায়ী ও কমিউনিটির সহায়তা ছাড়া সরকারের একার পক্ষে মূল্যস্ফীতিও কমানো সম্ভব নয়।’অনুষ্ঠানে অর্থসচিব মো. খাইরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, ব্যাংক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট  আবদুল হাই সরকার, ব্যাংকিং অ্যালমানাকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর প্রমুখ উপস্থিত ছিলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান
বরিশালে সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান

সন্ত্রাসীদের ধরতে মাঠে নেমেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরীর ১৪ নং ওয়ার্ডের রিফিউজি কলোনীটিতে হানা দেয় পুলিশ Read more

পাবনায় ‘মধু চক্রের’ সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পাবনায় ‘মধু চক্রের’ সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পাবনার চাটমোহরে উঠতি বয়সী যুবক-যুবতীদের মাদক সেবন, অসামাজিক কাজে লিপ্ত থাকা, ছাত্রীদের ব্যবহার করে ব্ল্যাকমেইল, শিক্ষার্থীদের নগ্নতায় জড়িতদের গ্রেপ্তার করে Read more

ভোটার এলাকা পরিবর্তন করলেন ড. ইউনূস
ভোটার এলাকা পরিবর্তন করলেন ড. ইউনূস

নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদনের মাধ্যমে প্রধান উপদেষ্টার ভোটার Read more

মাগুরার শিশু ধর্ষণ মামলার চার্জশিট আজই দাখিল করা হবে: আসিফ নজরুল
মাগুরার শিশু ধর্ষণ মামলার চার্জশিট আজই দাখিল করা হবে: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মাগুরার শিশু ধর্ষন মামলার চার্জশিট প্রস্তুত হয়েছে। আজই তা আদালতে দাখিল করা হবে। এর Read more

৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল
৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল

গাজা উপত্যকার প্রশাসনকে ৩০ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক Read more

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে পারে সৌদি-আমিরাত: রিপোর্ট
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে পারে সৌদি-আমিরাত: রিপোর্ট

মধ্যপ্রাচ্যে যুদ্ধ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিকে হুমকির মুখে ফেলায়, দেশ দুটি ইরানের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয়ভাবে যোগদানের দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন