মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ায় স্থানীয় জনতা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক কান্দাপাড়া গ্রামের মিজানুর রহমান লিটনের ছেলে পারভেজ হোসেন ইমন (২৭)। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ কান্দাপাড়া বাজার এলাকায় অবস্থিত মকবুল হোসেনের কাপড়ের দোকানে বসে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করেন পারভেজ হোসেন ইমন। এ নিয়ে দোকানে উপস্থিত অন্যান্য লোকজনের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়।ঘটনার পর থেকে স্থানীয় কান্দাপাড়া বাজার জামে মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই জের ধরে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় মুসল্লি ও স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।এ ঘটনার খবর পেয়ে, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন এবং সাটুরিয়া থানার ওসি নজরুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং পারভেজ হোসেন ইমনকে থানায় নিয়ে যান।এ বিষয়ে মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বলেন, মহানবী (সাঃ)-কে নিয়ে কটুক্তির অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।  তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় ২০ বাংলাদেশিসহ আটক ৩৩
মালয়েশিয়ায় ২০ বাংলাদেশিসহ আটক ৩৩

মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ২০ বাংলাদেশিসহ ৩৩ জন অভিবাসীকে আটক করেছে দেশটির কেলান্তান ইমিগ্রেশন বিভাগ।সোমবার (১৪ এপ্রিল) ভোর Read more

রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারতকে ছাড় দেবেন না ট্রাম্প
রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারতকে ছাড় দেবেন না ট্রাম্প

ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো ছাড় দেবেন না বলে জানিয়েছেন হোয়াইট হাউজের Read more

উদ্বোধন হলো মওলানা ভাসানী সেতু
উদ্বোধন হলো মওলানা ভাসানী সেতু

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হলো বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু’। বুধবার (২০ আগস্ট) দুপুরে সেতুটি উদ্বোধন করেন Read more

যুদ্ধ বিরতির পর তৃতীয় বারের মতো পাক-ভারত সামরিক পর্যায়ে আলোচনা
যুদ্ধ বিরতির পর তৃতীয় বারের মতো পাক-ভারত সামরিক পর্যায়ে আলোচনা

পাকিস্তান-ভারতের যুদ্ধ বিরতির পর তৃতীয় বারের মতো দুই দেশের সামরিক পর্যায়ে আলোচনা হয়েছে। আলোচনায় উভয় পক্ষ আপাতত যুদ্ধ বিরতি চালিয়ে Read more

যশোরে কিশোরীর গোসলের ভিডিও ধারণকারীকে গণপিটুনি
যশোরে কিশোরীর গোসলের ভিডিও ধারণকারীকে গণপিটুনি

যশোরে এক কিশোরীর গোসলের ভিডিও ধারণ করায় ওহিদুল ইসলাম (৩১) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। রোববার (০৫ অক্টোবর) দুপুরে শহরের Read more

মরক্কোতে জোড়া ভবন ধসে ১৯ জনের প্রাণহানি
মরক্কোতে জোড়া ভবন ধসে ১৯ জনের প্রাণহানি

মরক্কোর প্রাচীন নগরী ফেজে জোড়া ভবন ধসে অন্তত ১৯ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) ভোরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন