আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে অনুষ্ঠিত ম্যাচটি ছিল দারুণ লড়াইয়ে ভরপুর। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। পঞ্চম মিনিটেই এগিয়ে যাওয়ার বড় সুযোগ পেয়েছিলেন রাফিনহা, তবে সুযোগ কাজে লাগাতে পারেননি বার্সেলোনার এই তারকা। এরপর ধীরে ধীরে ম্যাচে নিয়ন্ত্রণ নিতে শুরু করে ফ্রান্স, বল দখল ও আক্রমণে এগিয়ে যায় তারা। ম্যাচের ৫৫তম মিনিটে নাটকীয় মোড় নেয় খেলা। ভিএআর পর্যালোচনার পর ফাউলের ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেন ফ্রান্সের ডিফেন্ডার ডায়ট উপামেকানো। ফলে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স।একজন কম নিয়ে খেলেও পিছিয়ে পড়েনি ফরাসিরা। ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। মাইকেল ওলিসের দারুণ থ্রু পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন হুগো একিতিকে।এর আগে ৩২তম মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোলের দেখা পায় ফরাসিরা। উসমান দেম্বেলের নিখুঁত পাস ধরে দ্রুতগতিতে ডিফেন্স ভেঙে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। তার এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় ব্রাজিল। একাধিক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না তারা। ৭৮তম মিনিটে ব্যবধান কমাতে সক্ষম হয় ব্রাজিল। ফ্রি-কিক থেকে তৈরি আক্রমণে ক্যাসিমিরোর কাটব্যাক থেকে নেয়া শটে মাঝপথে দিক পরিবর্তন করে বল জালে জড়ান ব্রেমার।শেষদিকে একের পর এক আক্রমণে ফ্রান্সকে চাপে রাখে ব্রাজিল। তবে সমতা ফেরাতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে দুই মাদক কারবারি ও এক ডাকাত সর্দার গ্রেফতার
নারায়ণগঞ্জে দুই মাদক কারবারি ও এক ডাকাত সর্দার গ্রেফতার

নারায়ণগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ দুই মাদক কারবারি ও ডাকাত দলের এক সর্দারকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোমবার (১৬ জুন) রূপগঞ্জের মুড়াপাড়ার Read more

চার্লি কার্কের হত্যার অভিযুক্ত রবিনসনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা
চার্লি কার্কের হত্যার অভিযুক্ত রবিনসনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা

যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্কের হত্যা মামলার মূল সন্দেহভাজন টাইলার রবিনসনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভিডিও Read more

শাড়ি নিয়ে বিতর্ক, মুখ খুললেন তানজিন তিশা
শাড়ি নিয়ে বিতর্ক, মুখ খুললেন তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি । সম্প্রতি বড় পর্দায় Read more

আলফাডাঙ্গায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড কংগ্রেস অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড কংগ্রেস অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে Read more

নির্বাচন করার টাকা নেই ইউক্রেনের: জেলেনস্কির দপ্তর
নির্বাচন করার টাকা নেই ইউক্রেনের: জেলেনস্কির দপ্তর

নিজস্ব অর্থায়নে নির্বাচন আয়োজনে সক্ষম নয় ইউক্রেন। এক্ষেত্রে অন্যান্য দেশের অর্থায়ন প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির Read more

বিরোধ নিয়ে সালিশিতে যেতে চায় আদানি, সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ
বিরোধ নিয়ে সালিশিতে যেতে চায় আদানি, সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ

শেখ হাসিনার আমলে বিদ্যুৎ খাতের চুক্তিগুলোতে দুর্নীতি হওয়ার ইঙ্গিত দেওয়ার পরেই সালিশিতে যাওয়ার ঘোষণা আদানি গোষ্ঠীর। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন