মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ২০ বাংলাদেশিসহ ৩৩ জন অভিবাসীকে আটক করেছে দেশটির কেলান্তান ইমিগ্রেশন বিভাগ।সোমবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে কেলান্তান ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ইউনিটের ১৭ জন সদস্যের একটি দল লিম্বাহ সিরেহ, মুকিম বেচাহ রেসাক (তুম্পাত) এবং কুসিয়াল (তানাহ মেরাহ) এলাকায় অভিযান চালায়।কেলান্তান ইমিগ্রেশনের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান, আটকদের মধ্যে ২০ জন বাংলাদেশি, ৬ জন ইন্দোনেশিয়ান, দুইজন নেপালি, দুইজন করে থাই ও মিয়ানমারের পুরুষ এবং একজন চীনা নাগরিক রয়েছেন। আটককৃত সব বিদেশি নাগরিকের বয়স ১৮ থেকে ৫৮ বছরের মধ্যে এবং তারা সম্ভবত ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১) (সি), ধারা ১৫ (১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর বিধি ৩৯(বি) এর অধীনে অপরাধ করেছেন।তাদের সবাইকে আরও তদন্তের জন্য তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে বলেও জানানো হয়। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে ২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নোয়াখালীতে ২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃত মো. ইয়াছিন (৫৫) চাটখিল উপজেলার দক্ষিণ দেলিয়াই গ্রামের মৃত Read more

শেষকৃত্য শেষ করে বাড়ি ফিরে দেখলেন উঠোনে বসে হাসছে সেই মৃত
শেষকৃত্য শেষ করে বাড়ি ফিরে দেখলেন উঠোনে বসে হাসছে সেই মৃত

ভারতের ছত্তিশগড়ের সুরজপুর জেলার মানপুর এলাকায় এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে । দুই দিন নিখোঁজ থাকার পর কুয়ো থেকে এক যুবকের Read more

অনিয়ম-স্বেচ্ছাচারীতার প্রতিবাদে ত্রিশালে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন
অনিয়ম-স্বেচ্ছাচারীতার প্রতিবাদে ত্রিশালে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাটাখালী উমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-স্বেচ্ছাচারীতার অভিযোগ উঠায় তার অপসারণের দাবিতে মানববন্ধন Read more

মহিপুর ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
মহিপুর ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পটুয়াখালীর মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজে বিএনপি'র সহযোগী ছাত্র সংগঠন ছাত্রদলের নতুন কমিটিতে নিষিদ্ধ  ছাত্রলীগ নেতাদের স্থান দেওয়ায় সামাজিক যোগাযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন