মরক্কোর উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচারক এসএনআরটি নিউজ সোমবার (১৫ ডিসেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, রবিবার (১৪ ডিসেম্বর) হঠাৎ ভারি বৃষ্টিপাতের পর কমপক্ষে ১৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে দুজনকে নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি করা হয়েছে।দেশটির রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) দক্ষিণে অবস্থিত সাফি শহরের রাস্তা থেকে কাদাযুক্ত পানির স্রোতে গাড়ি এবং আবর্জনার বাক্স ভেসে যাচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে।কর্তৃপক্ষের মতে, মাত্র এক ঘণ্টার ভারি বৃষ্টিপাতের পর ঐতিহাসিক পুরনো শহরটিতে কমপক্ষে ৭০টি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। স্থানীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে সুরক্ষিত করতে এবং বাসিন্দাদের সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ, নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে’
পত্রিকা: ‘হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ, নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে গুরুত্ব পেয়েছে, অক্টোবর মাস জুড়ে নিরাপত্তার শংকা, জাতিসংঘের উচ্চপর্যায়ের রোহিঙ্গা সম্মেলনে প্রধান উপদেষ্টার Read more

মির্জাপুর ক্যাডেট কলেজ এইচএসসিতে শতভাগ জিপিএ-৫
মির্জাপুর ক্যাডেট কলেজ এইচএসসিতে শতভাগ জিপিএ-৫

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে এবারের এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পেয়েছে। এবছর এই ক্যাডেট কলেজ থেকে ৪৬ Read more

সৌদি রিয়ালের ফাঁদে টাঙ্গাইলের ব্যবসায়ী: ৩ লাখ টাকা মুহূর্তেই উধাও!
সৌদি রিয়ালের ফাঁদে টাঙ্গাইলের ব্যবসায়ী: ৩ লাখ টাকা মুহূর্তেই উধাও!

সৌদি রিয়ালের প্রলোভনে পড়ে প্রতারণার শিকার হয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ব্যবসায়ী মো. বিদ্যুৎ সরকার। প্রতারক চক্রের ফাঁদে পড়ে তিনি হারিয়েছেন Read more

অধিকারের প্রশ্নে আপস নয়: বিসিবি সভাপতি
অধিকারের প্রশ্নে আপস নয়: বিসিবি সভাপতি

নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত সফর না করার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৭ জানুয়ারি) যুব ও Read more

চাল কম দেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা
চাল কম দেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন