সিরাজগঞ্জে জেলার কাজিপুর উপজেলার মেঘাই ঘাটে যমুনা নদীতে গোসলে নেমে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মিরাজুল হক তমাল (১৮) নিখোঁজ হয়েছে। নিখোঁজ তমাল বগুড়া জেলার শাহজাহানপুর থানার জামালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। বুধবার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করে কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘নিখোঁজ তমাল তার পরিবার নিকট আত্মীয়-স্বজনসহ এগারো জন মেঘাই ঘাটের (হার্ট পয়েন্ট) এলাকায় বেড়াতে এসে নদীতে গোসলে নামে। অন্য তিন জন নদী থেকে উপরে উঠে আসলেও তমাল নদীর স্রোতে ডুবে যায়।’ এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। তাকে উদ্ধারের জন্য ডুবুরি দল চেষ্টা অব্যাহত রেখেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে খাসজমি দখল নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত
সিরাজগঞ্জে খাসজমি দখল নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ২ দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষে মদিন মোল্লা (৬০) নামের একজন নিহত হয়েছে। এই ঘটনায় আরো কমপক্ষে ১০ জন Read more

বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত পোশাক ব্যবহারে নতুন নির্দেশনা জারি
বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত পোশাক ব্যবহারে নতুন নির্দেশনা জারি

বাংলাদেশ ব্যাংক সব স্তরের কর্মকর্তা–কর্মচারীদের কী পোশাক পরতে হবে, তা ঠিক করে দিয়েছে। নারী কর্মকর্তা–কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার–কামিজ ও ওড়না Read more

সরকারি চাকরিজীবীদের জন্যে নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর পর্যন্ত
সরকারি চাকরিজীবীদের জন্যে নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর পর্যন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভোট প্রদানের জন্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে Read more

যশোরে ৫ মাসে ৩৫ খুন, বাড়ছে ধর্ষণ
যশোরে ৫ মাসে ৩৫ খুন, বাড়ছে ধর্ষণ

গত ৩০ আগস্ট রাত সোয়া ৯ টা। যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক আশরাফুল ইসলাম Read more

শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমামের মৃত্যু
শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমামের মৃত্যু

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।সোমবার (১৮ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন