স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে একসঙ্গে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করে বিশ্ব রেকর্ড গড়েছেন। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। এটি বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করার রেকর্ড। প্যারাট্রুপার প্রদর্শনীতে অংশ নেন ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার।এই ঐতিহাসিক আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া প্রদর্শন করে।অন্যদিকে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই ‘এয়ার শো’ দেখতে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে সাধারণ মানুষের ঢল নেমেছে।সকাল ১১টার দিকে দেখা যায়, আগারগাঁও-সংলগ্ন পুরোনো বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি। নিরাপত্তাতল্লাশি করে সবাইকে প্রবেশ করানো হচ্ছে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবার সরকারি ও বেসরকারি সহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৬ জুলাই) Read more

কুড়িগ্রামে টানা বৃষ্টিতে অফিস–আদালতে পানি ঢুকেছে
কুড়িগ্রামে টানা বৃষ্টিতে অফিস–আদালতে পানি ঢুকেছে

ধরলা অববাহিকায় রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে কুড়িগ্রাম শহরের বিভিন্ন স্থানে তীব্র জলজটের সৃষ্টি হয়েছে। এতে নাগরিক ভোগান্তি সৃষ্টি হয়েছে। জজ Read more

নিলামে উঠছে ম্যারাডোনা ছেড়া জার্সি
নিলামে উঠছে ম্যারাডোনা ছেড়া জার্সি

 খেলোয়াড়দের ব্যবহার্য জার্সি, বল, ব্যাট কিংবা অন্যান্য সরঞ্জাম নিলামে ওঠা নতুন কিছু নই। বছরের পর বছর ধরেই এই প্রথা চলে Read more

কুষ্টিয়ায় ট্রাক চাপায় ছাত্রদল নেতা নিহত
কুষ্টিয়ায় ট্রাক চাপায় ছাত্রদল নেতা নিহত

কুষ্টিয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম রুপল (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের Read more

ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা, সতর্কতা জারি
ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা, সতর্কতা জারি

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে হাজার হাজার যুবকের বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা সোমবার Read more

গৌরনদীতে অর্ধ কোটি টাকার অবৈধ চিংড়ির রেনু জব্দ, আটক ২
গৌরনদীতে অর্ধ কোটি টাকার অবৈধ চিংড়ির রেনু জব্দ, আটক ২

বরিশালের গৌরনদী উপজেলা সদরে শুক্রবার  মডেল থানা পুলিশ দুটি ট্রাকে পাচারকালে অর্ধ কোটি টাকার ৪০ ড্রাম অবৈধ চিংড়ির রেনু চালান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন