ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ গ্রহণের বিষয়ে এবার আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেন, এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, অবিলম্বে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ে চেয়ারে বসবো।মঙ্গলবার (০৩ জুন) বিকেলে রাজধানীর গুলিস্তানে নগর ভবনে মেয়রদের দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এই ঘোষণা দেন তিনি।ইশরাক হোসেন বলেন, নগর ভবন কীভাবে চলবে, তা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোনো বহিরাগত উপদেষ্টা বা প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেয়া হবে না—বলেই তিনি কঠোর হুঁশিয়ারি দেন।তিনি বলেন, মেয়রের পদে বসানোকে কেন্দ্র করে যেভাবে টালবাহানা করা হচ্ছে, তাতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে সরকারের নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব নয় বলেও জানান ইশরাক।চলমান কর্মসূচির ব্যাপারে ইশরাক হোসেন আরও বলেন, ঈদ সামনে রেখে জনদুর্ভোগ বিবেচনায় ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। ঈদের পরে দুর্বার আন্দোলনের ঘোষণা দেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩
টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–১৫। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের Read more

হজ: সৌদি পৌঁছেছেন ৪৮ হাজারের বেশি বাংলাদেশি, মৃত্যু ৭ জনের
হজ: সৌদি পৌঁছেছেন ৪৮ হাজারের বেশি বাংলাদেশি, মৃত্যু ৭ জনের

চলতি বছর হজে গিয়ে এ পর্যন্ত মারা গেছেন সাতজন বাংলাদেশি হজযাত্রী।এর মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী হজযাত্রী। পবিত্র মক্কায় Read more

ধামরাইয়ে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে ৫
ধামরাইয়ে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে ৫

ঢাকার ধামরাইয়ে সাবু (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার শ্বশুর ও শালাসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য Read more

আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান
আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আই হ্যাভ এ প্লান। সেই প্লানটা হলো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে। আমরা বাংলাদেশের Read more

চট্টগ্রামে কাঠ কেলেঙ্কারি: বলির পাঁঠা এএসআই, বহাল তবিয়তে ওসি আফতাব
চট্টগ্রামে কাঠ কেলেঙ্কারি: বলির পাঁঠা এএসআই, বহাল তবিয়তে ওসি আফতাব

চট্টগ্রামের চান্দগাঁও থানায় এখন নিয়ম-শৃঙ্খলার বদলে চলছে দুর্নীতি, চাঁদাবাজি আর প্রভাবশালী সিন্ডিকেটের রাজত্ব—তার সাম্প্রতিক নজির ৪০ লাখ টাকার অবৈধ কাঠের Read more

চট্টগ্রাম বন্দরে স্ক্যানার সংকট, ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থার শঙ্কা
চট্টগ্রাম বন্দরে স্ক্যানার সংকট, ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থার শঙ্কা

বাংলাদেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর বর্তমানে ভয়াবহ কনটেইনার স্ক্যানার সংকটে ভুগছে। নয়টি স্থাপনকৃত স্ক্যানারের মধ্যে পাঁচটি দীর্ঘদিন ধরে অকার্যকর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন