বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে তরুণ-তরুণীর ওপর চড়াও হয়ে তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে হেনস্তাকারী অনলাইন গ্রুপের দশজন সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেন বরিশাল কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) সুমন আইচ। তিনি বলেন, আটক ব্যক্তিদের কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তরুণেরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাদের গ্রুপের প্রধান একজন মালয়েশিয়া প্রবাসী। পুরো ঘটনায় খোঁজখবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছেন, বিএম কলেজের ক্যাম্পাসে বৃহস্পতিবার দুপুরে ভিন্ন ধর্মাবলম্বী এক ছেলে ও এক মেয়ে বসেছিলেন। ছেলেটি হাতেম আলী কলেজের এবং মেয়েটি বিএম কলেজের শিক্ষার্থী। বিএম কলেজের এক ছেলে তাদের প্রত্যক্ষ করে বহিরাগত সহযোগীদের ডেকে আনেন। সেখানে ওই তরুণ ও তরুণীর ভিডিও করাসহ হাতেম আলী কলেজের শিক্ষার্থীকে মারধর করা হয়।বিষয়টি টের পেয়ে বিএম কলেজের ছাত্ররা বহিরাগত কয়েকজনকে ধরে উপাধ্যক্ষ ড. আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলামের কার্যালয়ে নিয়ে যায়।উপাধ্যক্ষ সাংবাদিকদের জানিয়েছেন, এই ছেলেরা ‘টিম প্রটেক্ট আওয়ার সিস্টার্স’ নামক একটি অনলাইন গ্রুপের সদস্য। তারা কলেজে আটকা পড়েছে এমন খবর ছড়িয়ে পড়লে বেশকিছু যুবক কলেজ গেটের সামনে হাজির হয়। একপর্যায়ে বিএম কলেজের শিক্ষার্থীরা তাদের মধ্যে ১০ জনকে ধরে পুলিশকে খবর দেন। তারা শহরের টেক্সটাইল কলেজ, পলিটেকনিক কলেজ, বিএম কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং মাহমুদিয়া মাদ্রাসার ছাত্র। খবর পেয়ে পুলিশ তাদের ১১টি মোবাইলসহ আটক করে থানায় নিয়ে যায়।বিএম কলেজের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, তরুণ ও তরুণীকে হেনস্তাকারীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ‘টিম প্রটেক্ট আওয়ার সিস্টার্স’ নামক একটি অনলাইন গ্রুপের সদস্য। তারা নারীদের রক্ষার নামে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা করে আসছেন।কোতয়ালী থানা পুলিশ জানিয়েছেন, আটককৃতরা হলো বিএম কলেজের মীর বাহার মিয়া, তাকরিম হোসেন, ইনফ্রা পলিটেকনিকের ফজলুল হক আকিব, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মো. রাব্বি, বেলতলা দারুল উলুম মাদ্রাসার ছাত্র ইনাম আহমেদ, নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা মাহমুদ মোস্তফা, রূপাতলী এলাকার মো. রাফি, মুসলিমপাড়া এলাকার নাসিম মাহমুদ এবং লুৎফর রহমান সড়কের বাসিন্দা কাজী মিরাজ এবং মো. তাওহীদ।বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, বিএম কলেজের ছাত্ররা ১০ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে খোঁজখবর নিয়ে আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলায় পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলায় পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই-আগস্ট আন্দোলনে আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন Read more

রাশিয়া-চীনের সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে: পুতিন
রাশিয়া-চীনের সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে: পুতিন

রাশিয়া ও চীনের সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একইসঙ্গে অর্থনীতি থেকে শুরু করে কৌশলগত সমন্বয় পর্যন্ত দুই দেশের অংশীদারিত্ব Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা লাগার ঘটনায় শাকিলা আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। Read more

দিল্লিতে অবতরণের পর এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে আগুন
দিল্লিতে অবতরণের পর এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে আগুন

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার হংকং-দিল্লি ফ্লাইট এআই-৩১৫ এ আগুন লেগেছে। মঙ্গলবার ফ্লাইটটি অবতরণের পরপরই বিমানের সহায়ক শক্তি Read more

প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে মুসলিম তরুণকে বিয়ে
প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে মুসলিম তরুণকে বিয়ে

প্রেম মানে না জাতি ধর্ম, প্রেম মানে না সমাজ। প্রেম মানে না কোন শাসন-বারণ। তাইতো নানা বাধা পেরিয়ে যশোরের কেশবপুরের Read more

ভোলায় অস্ত্র গুলি ও বোমাসহ আটক ১
ভোলায় অস্ত্র গুলি ও বোমাসহ আটক ১

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমাসহ জুয়েল (২৫) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন