তিন ভাই ও এক বোনের পরিবারে সাত বছরের সাহেদ আশরাফ ছিল সবার ছোট। ছিল সবার আদরের। দুর্ঘটনায় মা, বাবা ও বোনের সঙ্গেই মৃত্যু হয়েছে তারও। এ দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছে শুধু তার ভাই আবরার হোসেন (১২)। এই নিঃস্ব আবরারের সামনেই আজ শুক্রবার (২৭ মার্চ) বাদ জুমা বাবা-মা, ভাই-বোনের পাশাপাশি কবরেই তাদের সবার দাফন হয়েছে।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা হয়। আশরাফসহ তার পরিবারের পাঁচজন লক্ষ্মীপুর থেকে প্রাইভেট কারে ঢাকায় যাচ্ছিল। পথে বাসের ধাক্কায় তাদের প্রাইভেট কার দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় নিহত অন্যরা হলেন আশরাফের বাবা নোয়াখালীর সেনবাগ উপজেলার চাতারপাইয়া এলাকার আবদুল মোমিন (৫০), তার স্ত্রী ঝরনা বেগম (৪৪), তাদের মেয়ে লাবিবা আক্তার (১৮) ও প্রাইভেট কারের চালক জামাল হোসেন (৫২)। আবদুল মোমিনের বাড়ি নোয়াখালীর সেনবাগে হলেও তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের (৫ নম্বর ওয়ার্ড) তিতারকান্দি গ্রামে থাকতেন। ঈদের ছুটিতে পরিবার নিয়ে তিনি সেখানে এসেছিলেন। আর প্রাইভেট কারের চালক জামাল হোসেন বরিশাল জেলার বাসিন্দা।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্টারলাইন পরিবহনের একটি বাস ও প্রাইভেট কার চট্টগ্রামমুখী লেনে ছিল। সন্ধ্যা ছয়টার দিকে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় দ্রুতগতিতে বাসটি এসে প্রাইভেট কারটির ডান দিকে জোরে ধাক্কা দেয়। এ ঘটনায় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়।আজ জুমার নামাজের পর তিতারকান্দির গ্রামের বশা হাজি পাটোয়ারীবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে চারজনের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মসজিদের পাশের পারিবারিক কবরস্থানে পাশাপাশি চারজনকে দাফন করা হয়। পাশাপাশি কবরে চারজনের দাফনের সময় স্বজনদের পাশাপাশি এলাকাবাসীও শোকে কাতর হয়ে পড়েন।স্থানীয় বাসিন্দারা জানান, মুফতি আবদুল মোমিন ঢাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। এলাকায় তিনি ধর্মপ্রাণ ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। এ কারণে সবাই তাকে সম্মান করতেন। তার বড় ছেলে মো. হুজাইফাও (২৬) মাদ্রাসাশিক্ষক। তিনি দুর্ঘটনার দিন বাড়িতেই ছিলেন।লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। খবর পাওয়ার পর আমি নিজেই শোকাহত পরিবারের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেছি। তাদের শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। চোখের সামনে প্রিয়জনদের এমনভাবে হারানোর যন্ত্রণা সত্যিই অসহনীয়। এই কঠিন সময়ে আমরা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার চেষ্টা করছি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

দেশের ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ক্ষমতাবলে ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে এই নিয়োগ Read more

নবীগঞ্জে যুবতীর আত্মহত্যা
নবীগঞ্জে যুবতীর আত্মহত্যা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে জুলেখা বেগম (৩৫) নামে এক যুবতী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর (পালের Read more

মিটফোর্ডে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনায় দুই আসামি রিমান্ডে
মিটফোর্ডে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনায় দুই আসামি রিমান্ডে

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যা করার Read more

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ছেলেকে বাংলাদেশ সীমান্তে রেখে পালালেন বাবা
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ছেলেকে বাংলাদেশ সীমান্তে রেখে পালালেন বাবা

স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে নিজের ১০ বছর বয়সী ছেলেকে বাড়ি থেকে বহু দূরে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে পালিয়ে গেছেন ভারতের Read more

নড়াইলে সাড়ে ৭ হাজার লিটার ডিজেল জব্দ
নড়াইলে সাড়ে ৭ হাজার লিটার ডিজেল জব্দ

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে কালিয়া উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) উপজেলার বারইপাড়া ফেরিঘাট Read more

ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশরা পাবেন ৪০ হাজার বডি ক্যামেরা
ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশরা পাবেন ৪০ হাজার বডি ক্যামেরা

আগামী ফেব্রুয়ারিতে আসন্ন সাধারণ নির্বাচনের সময় ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য কমপক্ষে ৪০,০০০ বডি-ওয়্যার ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা করেছে অন্তর্বর্তীকালীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন