গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান বাজারে  শনিবার (১৭ মে ) বিকেলে অনুষ্ঠিত হলো ভিট পুলিশিং ও উঠান বৈঠক।মৌচাক পুলিশ ফাঁড়ির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজ থেকে মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং, কুসংস্কার, যৌতুক, নারী ও শিশু নির্যাতন মানব পাচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সেলিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও মৌচাক ইউনিয়ন বিএনপির ১ নম্বর যুগ্ম সম্পাদক মোঃ খলিলুর রহমান।এছাড়াও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করে চলা সংগঠন ‘আলোর পথে’-এর সভাপতি মোঃ মজিবুর রহমান সজল, সাধারণ সম্পাদক মোঃ হামিদ মিয়া, প্রচার সম্পাদক মোঃ মহসিন সভায় উপস্থিত ছিলেন।মঞ্চ পরিচালনা করেন মৌচাক ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হালিম সবুজ।এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবীণ মুরুব্বী  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ নির্মূলে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তারা এমন সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুইডেনে যাত্রা শুরু খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটের
সুইডেনে যাত্রা শুরু খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটের

সুইডেন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গবেষণামূলক প্রতিষ্ঠান খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউট। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন খালেদা Read more

লক্ষ্মীপুরে বালুখেকো কে এই মহি উদ্দিন জনি
লক্ষ্মীপুরে বালুখেকো কে এই মহি উদ্দিন জনি

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহনের মজু চৌধুরীর হাটে বালুর ফিল্ড পরিচালনা করা ও ডাম্পট্রাক মালিক সমিতির স্বঘোষিত সভাপতি মহি উদ্দিন জনির Read more

রাকসু নির্বাচনে চারটি হলে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্যানেল
রাকসু নির্বাচনে চারটি হলে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে রোকেয়া, মুন্নুজান, তাপসী রাবেয়া ও খালেদা জিয়া হলের ঘোষিত ফলাফলে সহ সভাপতি (ভিপি) পদে Read more

এবার সবাইকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বললেন কিয়ার স্টারমার
এবার সবাইকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বললেন কিয়ার স্টারমার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সব দেশেরই ‘আন্তর্জাতিক আইন Read more

ভৈরবে বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্ভোগে নাকাল পৌরবাসীর
ভৈরবে বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্ভোগে নাকাল পৌরবাসীর

কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন সড়কের পাশে ময়লা আবর্জনার স্তূপে নাকাল হয়ে পড়েছে পৌরবাসী। ময়লার দুর্গন্ধে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন। ময়লা Read more

আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত উল্লাপাড়ার কৃষকরা
আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত উল্লাপাড়ার কৃষকরা

বর্ষার পানি নেমে যেতেই সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাঠজুড়ে নেমেছে আগাম শীতকালীন সবজি চাষের ব্যস্ততা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমি তৈরি, চারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন