ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের প্রার্থীর নাম ঘোষণা না করায় মনোনয়ন প্রত্যাশী শেখ মজিবুর রহমানের (ইকবাল) কর্মী-সমর্থকরা রেলপথ অবরোধ করে গণমিছিল করেছেন।বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিশাল গণমিছিল সরারচর বাজার প্রদক্ষিণ করে সরারচর রেলগেইট মোড়ে এসে শেষ হয়। এ সময় কিছু সমর্থক কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন আটকে দেয়।মিছিলে মনোনয়ন প্রত্যাশী শেখ মজিবুর রহমানের (ইকবাল) ক্ষুব্ধ কর্মী-সমর্থকদের নানা স্লোগান দিতে দেখা গেছে। কর্মী-সমর্থকদের অনেকে ট্রেনের সামনের দিকে ৫ থেকে ৭ মিনিট ট্রেন আটকে অবস্থান করেন। পরে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা সমর্থকদের সরিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করে দেন।পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, ‘অচিরেই কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে শেখ মজিবুর রহমান ইকবালের নাম ঘোষণা করতে হবে। যতদিন শেখ মজিবুর রহমান ইকবালের নাম ঘোষণা না করা হবে ততদিন আমরা রাজপথে অবস্থান করব।’তিনি আরও বলেন, ‘বাজিতপুর-নিকলী উপজেলার জনগণ বিএনপির প্রার্থী হিসেবে শেখ মজিবুর রহমান ইকবাল ছাড়া কাউকে মেনে নিবে না।’উল্লেখ্য, এর আগে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে মনোনয়ন পেয়েছন জেলা জজ কোর্টের পিপি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মনোনয়ন পেয়েছন সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক।কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) মনোনয়ন পেয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা (পদ স্থগিত) অ্যাডভোকেট ফজলুর রহমান। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মনোনয়ন পেয়েছেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।তবে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) ও কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-৫ আসনের জন্য একাধিক প্রার্থীর নাম প্রস্তাব আকারে কেন্দ্রে পাঠানো হয়েছে। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে এ দুই আসনের প্রার্থীর নাম খুব শিগগিরই ঘোষণা করা হবে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি
এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে হলো দুই বিভাগ। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে অধ্যাদেশ জারি করা হয়েছে। সোমবার (১২ মে) Read more

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় পাকিস্তানের ইরানি রাষ্ট্রদূত
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় পাকিস্তানের ইরানি রাষ্ট্রদূত

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদেমকে ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা Read more

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার
সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার

গত সেপ্টেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছে ২৬৮ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ Read more

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৪৭ হাজার যানবাহন পারাপার
যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৪৭ হাজার যানবাহন পারাপার

পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে রেকর্ডসংখ্যক Read more

৪৬ যাত্রীর ফ্লাইট মিস: যাত্রা নিশ্চিত করলেন এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট
৪৬ যাত্রীর ফ্লাইট মিস: যাত্রা নিশ্চিত করলেন এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে দীর্ঘ লাইনের কারণে ৪৬ যাত্রীর ফ্লাইট মিসের খবর পাওয়া গেছে। তবে বিমানবন্দরের এক ম্যাজিস্ট্রেটের  দায়িত্বশীল Read more

চাটমোহরে দুই কৃষকের বাড়ি থেকে ৮ গরু চুরি!
চাটমোহরে দুই কৃষকের বাড়ি থেকে ৮ গরু চুরি!

পাবনার চাটমোহরে এক দিনের ব্যবধানে দুই কৃষকের ৮টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। সোমবার (২০ মে) দিবাগত রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন