বিএনপি কোন ভেসে আসা দল নয়। আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অনেক রক্তের বিনিময়ে ফ্যাসিস্টের হাত থেকে দেশ স্বাধীন করা হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার এই সুযোগ বিনষ্ট হতে দিতে পারি না। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও  সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ‘তারা (অন্তর্বর্তী সরকার) ঐকমত্যের জন্য রাজনৈতিক দলগুলোকে ৭ দিন সময় দিয়েছেন। কিন্তু রাজনৈতিক দল হাতের খেলনার মতো নয়। সংস্কার কমিশনের সব সভায় আমরা গিয়েছি, মতামত দিয়েছি। যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়ে কাজ শুরু করতে হবে।’মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে, এর আগে নয়। সংস্কার কমিশনে আমরা যে সব বিষয়ে একমত হয়েছি, তার ভিত্তিতে কাজ শুরু করুন। যেগুলো হয়নি, সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত পার্লামেন্টে হবে। দ্রুত তফসিল ঘোষণা করুন। নির্বাচন দিয়ে দিন। অন্যথায় আপনারা ব্যর্থ হবে। সেক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে।’সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে স্মরণ করে বিএনপি’র এই নেতা আরও বলেন, ‘ফ্যাসিস্টের বিয়োগাত্মক বিদায় তিনি দেখে যেতে পারলেন না। তার বিদায়ে জাতি একজন দেশপ্রেমিক নেতাকে হারিয়েছে। ছাত্র জীবন থেকে তিনি সংগ্রাম করেছেন জেল খেটেছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু জনগণকে ছেড়ে যাননি। তার মতো নেতার এখন খুব প্রয়োজন। তরিকুল ইসলামের মতো নেতা বারবার জন্মায় না।’এসময় অন্যান্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, যশোর বারের সাবেক সভাপতি অ্যাড. মোহাম্মদ ইসহক, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান প্রমুখ বক্তব্য প্রদান করেন। প্রয়াত  নেতা তরিকুল ইসলামের সহধর্মিনী বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও ছেলে কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত স্মরণসভায় উপস্থিত ছিলেন। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়িয়ায় ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও যুবক আটক
নড়িয়ায় ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও যুবক আটক

শরীয়তপুরের নড়িয়ায় ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবল ও এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে নড়িয়া Read more

পরীক্ষা কেন্দ্রে না গিয়ে প্রেমিকের বাড়িতে অনশন
পরীক্ষা কেন্দ্রে না গিয়ে প্রেমিকের বাড়িতে অনশন

পরীক্ষার আসনে না বসে বিয়ের দাবীতে প্রেমিক আরিফ মৃধার বাড়ীতে অনশনে বসেছেন প্রেমিকা। ২৪ ঘন্টার মধ্যে বিয়ে না করলে আত্মহত্যার Read more

রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট পবা হাইওয়ে থানার সামনে ঢাকা–রাজশাহী মহাসড়কে বাসের ধাক্কায় জীবন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত Read more

চট্টগ্রামে রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু
চট্টগ্রামে রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নবাব হোটেলের পাশের খোলা নালায় ব্যাটারিচালিত একটি রিকশা পড়ে ছয় মাস বয়সী এক শিশু Read more

হাসানাতের উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ
হাসানাতের উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষমর বিরোধী  ছাত্র আন্দোলন Read more

বৈদ্যুতিক হিটারে রান্না করতে গিয়ে নারীর মৃত্যু
বৈদ্যুতিক হিটারে রান্না করতে গিয়ে নারীর মৃত্যু

কিশোরগঞ্জে বৈদ্যুতিক হিটার মেশিনে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছা. রুবিনা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ মে) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন