সৌদি আরবের মক্কা অঞ্চলে বিপুল পরিমাণ স্বর্ণের খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মানসুরা–মাসারাহ স্বর্ণখনির দক্ষিণে নতুন এই খনি আবিষ্কারের ফলে রাজতন্ত্রটির স্বর্ণখনন খাতের পরিসর আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।শুক্রবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।আরবিয়ান গালফ বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে, নব আবিষ্কৃত স্বর্ণখনিটি প্রায় ১২৫ কিলোমিটারজুড়ে বিস্তৃত—যা ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ আবিষ্কার হিসেবে বিবেচিত হচ্ছে।এই আবিষ্কার সৌদি আরবের ‘ভিশন ২০৩০’–এর অংশ, যার মূল লক্ষ্য তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প খাত, বিশেষ করে খনিজ শিল্পকে অর্থনীতির অন্যতম স্তম্ভে পরিণত করা।রাষ্ট্রীয় খনিজ কোম্পানি ‘মাআদেন’ জানিয়েছে, প্রায় ১০০ কিলোমিটারজুড়ে উচ্চমাত্রার স্বর্ণখনি শনাক্ত হয়েছে। খনন নমুনা বিশ্লেষণে প্রতি টন মাটিতে সর্বোচ্চ ২০ দশমিক ৬ গ্রাম পর্যন্ত স্বর্ণের উপস্থিতি পাওয়া গেছে।মাআদেনের প্রধান নির্বাহী রবার্ট উইলে বলেছেন, ‘এই নতুন আবিষ্কার মক্কাকে বৈশ্বিক স্বর্ণখনি মানচিত্রে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’বিশেষজ্ঞদের মতে, নতুন এই খনি আবিষ্কার সৌদি আরবের স্বর্ণ উৎপাদন সক্ষমতা বহুগুণ বাড়াবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধারণা করা হচ্ছে, এটি আন্তর্জাতিক স্বর্ণবাজারেও প্রভাব ফেলবে, যেখানে বর্তমানে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ১,১১৫ ডলারের বেশি।মানসুরা–মাসারাহ খনিতে বর্তমানে প্রায় ৭০ লাখ আউন্স স্বর্ণের মজুত রয়েছে এবং প্রতিবছর সেখান থেকে ২ লাখ ৫০ হাজার আউন্স স্বর্ণ উত্তোলন করা হয়। নতুন আবিষ্কারটির ফলে খনি কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং প্রায় ১২৫ কিলোমিটারজুড়ে একটি বিশ্বমানের স্বর্ণবেল্ট গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।শিল্প ও খনিজসম্পদ মন্ত্রী বান্দার আলখোরাইফ বলেন, ‘সৌদি আরবের খনিজ খাত বর্তমানে বিশ্বের দ্রুততম বর্ধনশীল খাতগুলোর একটি। এই আবিষ্কার আমাদের অর্থনৈতিক বৈচিত্র্যকরণের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’এছাড়া মাআদেন জানিয়েছে, ওয়াদি আল-জাও এবং জাবাল শাইবান অঞ্চলেও নতুনভাবে স্বর্ণ ও তামার উচ্চমাত্রার খনিজের সন্ধান মিলেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান
মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। এ অবস্থায় দেশবাসীর কাছে মায়ের Read more

ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: আজহারুল ইসলাম
ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: আজহারুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ভারতে বসে দেশবিরোধী নানা অপকৌশলে লিপ্ত রয়েছেন শেখ Read more

পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সোয়া ৩টায় ভ্যাটিকান Read more

কালিয়াকৈরে বোয়েসেলের জব ফেয়ারে নারীদের কর্মসংস্থানের সুযোগ
কালিয়াকৈরে বোয়েসেলের জব ফেয়ারে নারীদের কর্মসংস্থানের সুযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার (২ মে) সকালে ১১টায় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। Read more

৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

দেশের ৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (২১ Read more

পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর
পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ‘‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’’ লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন