ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। এ অবস্থায় দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়।এতে তিনি বলেন, বেগম খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফ করেন ডা. এজেডএম জাহিদ হোসেন।তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন।খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সাংবাদিকদের জানাতে গিয়ে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই ওনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না।… ওনার (খালেদা জিয়া) অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন।খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরপর থেকে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন তার চিকিৎসা কার্যক্রম চলছে।হাসপাতালে নেওয়ার কয়েকদিন পর ২৯ নভেম্বর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে, ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালেই আছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংকটাপন্ন ফরিদা পারভীন, দোয়া চাইলেন শিল্পীর স্বামী
সংকটাপন্ন ফরিদা পারভীন, দোয়া চাইলেন শিল্পীর স্বামী

দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ হয়ে পড়লে আবারও কয়েক দিন আগে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা Read more

নবীগঞ্জে সিএনজি স্টেশনে ভয়াবহ আগুন, ১২ গাড়ি পুড়ে ছাই
নবীগঞ্জে সিএনজি স্টেশনে ভয়াবহ আগুন, ১২ গাড়ি পুড়ে ছাই

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে অবস্থিত একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এ Read more

ফুটবল জাদুকর লিওনেল মেসির আজ জন্মদিন
ফুটবল জাদুকর লিওনেল মেসির আজ জন্মদিন

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার লিওনেল মেসির ৩৬তম জন্মদিন আজ।  আজকের দিনেই ধরাধামে পা রেখেছিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল Read more

আজ বিশ্ব বাবা দিবস
আজ বিশ্ব বাবা দিবস

আজ ১৫ জুন, বিশ্ব বাবা দিবস। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবারকে বিশ্ববাসী বাবা দিবস হিসেবে পালন করে। পৃথিবীর সব Read more

যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান

দেশে নানা ধরনের ষড়যন্ত্র চললেও যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

পাকুন্দিয়ায় নৌকাডুবিতে কলেজছাত্রীর মৃত্যু, ছোট বোন নিখোঁজ
পাকুন্দিয়ায় নৌকাডুবিতে কলেজছাত্রীর মৃত্যু, ছোট বোন নিখোঁজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নীলা আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন নিহতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন