ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- রাফেজ (৪১) ও মাকসুদুর রহমান (৩৫)। তারা দুজনেই ভোলা জেলার বাসিন্দা।সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২টার দিকে ভোলার মনপুরা-হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ তাসরিফ-১ এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় লঞ্চটিতে তল্লাশি করে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করা হয়।পরে জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অপরাধের রাজত্ব, আতঙ্কে স্থানীয়রা
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অপরাধের রাজত্ব, আতঙ্কে স্থানীয়রা

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলো এখন আর কেবল মানবিক আশ্রয়কেন্দ্র নয়, দিন দিন এগুলো অপরাধ ও অস্থিতিশীলতার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। Read more

১০ বছরে যে ১০ লাখ বর্গমাইল বিজয় করেছিলেন নবীজি (সাঃ)
১০ বছরে যে ১০ লাখ বর্গমাইল বিজয় করেছিলেন নবীজি (সাঃ)

পৃথিবীর ইতিহাসে অনেক দিগ্বিজয়ী বীরের নাম পাওয়া যায় আলেকজান্ডার, নেপোলিয়ন কিংবা চেঙ্গিস খান। তাঁরা তলোয়ারের জোরে দেশ দখল করেছেন, রক্ত Read more

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকা ও আশেপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।শনিবার Read more

উদ্ধার অভিযানে বাধা দিতে চায় না তেল আবিব, ইরানে ইসরায়েলি হামলা স্থগিত
উদ্ধার অভিযানে বাধা দিতে চায় না তেল আবিব, ইরানে ইসরায়েলি হামলা স্থগিত

ইরানে নিখোঁজ মার্কিন যুদ্ধবিমানের ক্রুদের উদ্ধারে চলমান তল্লাশি অভিযানের স্বার্থে ওই নির্দিষ্ট এলাকায় বিমান হামলা স্থগিত করেছে ইসরায়েল। সিএনএন, এপি Read more

পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে চীন
পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে চীন

চীনের সিচুয়ান প্রদেশের তিন স্থানীয় ২০২২ সালে কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলেন—তাদের জমি কেন অধিগ্রহণ করে নেওয়া হচ্ছে এবং বাড়ি থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন