সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ১৪ বছর কারাভোগের পর আজ সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন।বুধবার (২৮ মে) কারামুক্তির পর শাহবাগে জামায়াতে ইসলামী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় এটিএম আজহারুল  বলেন, এখানে রাস্তা আটকে সমাবেশ আয়োজন করা হয়েছে। জনগণের যেন ভোগান্তি না হয়। এখন আর কথা বলবো না, আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনার সঙ্গে বারবার দেখা হবে, বারবার কথা হবে।এর আগে, সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তিরত অবস্থায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।আজহারুল ইসলামের মুক্তির আগে তাকে খালাস দিয়ে আপিল বিভাগের রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। সেখানে কাগজপত্র যাচাই-বাছাই শেষে কারা কর্তৃপক্ষ আজহারুল ইসলামের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে।মঙ্গলবার (২৭ মে) সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।এরআগে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলা মানবতাবিরোধী অপরাধ মামলার বিচারিক প্রক্রিয়ার অবসান ঘটলো।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস, এম, শফিকুল ইসলামকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে Read more

উচ্চ-গতির মিসাইল ব্যবহার করছে পাকিস্তান, দাবি ভারতের
উচ্চ-গতির মিসাইল ব্যবহার করছে পাকিস্তান, দাবি ভারতের

ভারতের বিমানঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান উচ্চ গতির মিসাইল ব্যবহার করছে বলে জানিয়েছে ভারত।শনিবার (১০ মে) ভারতীয় সেনাবাহিনীর আলোচিত নারী কর্মকর্তা Read more

নেত্রকোণায় বাড়িতে একা পেয়ে ১২ বছরের শিশুকে ধর্ষণ
নেত্রকোণায় বাড়িতে একা পেয়ে ১২ বছরের শিশুকে ধর্ষণ

নেত্রকোনার আটপাড়ায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে আটপাড়া থেকে নেত্রকোনা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ Read more

আজ ৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

নতুন বাংলাদেশে বরিশালের রাজনৈতিক দলের মাঝে নির্বাচনী উৎসব
নতুন বাংলাদেশে বরিশালের রাজনৈতিক দলের মাঝে নির্বাচনী উৎসব

গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীর দিনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা পর পরই নতুন বাংলাদেশে বরিশালের রাজনৈতিক দলগুলোর মাঝে নির্বাচনী উৎসব ছড়িয়ে পড়েছে।এরপূর্বে গণঅভ্যুত্থানের Read more

ব্যাটিং ব্যর্থতায় আবারও হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড
ব্যাটিং ব্যর্থতায় আবারও হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

চলমান অ্যাশেজে প্রথম দুই টেস্টে হারের পর ইংল্যান্ডের জন্য অ্যাডিলেড টেস্টে জয়ের বিকল্প নেই। তবে পার্থ ও ব্রিসবেনের মতো এখানেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন