চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১২ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে দর্শনা সীমান্তের মেইন পিলার-৭৬ এর শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। ফেরত আসা নাগরিকদের মধ্যে রয়েছেন ৯ জন পুরুষ, ২ জন নারী এবং ১ জন শিশু। বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে সীমান্তের বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং সেখানকার বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন বসবাস করছিলেন।পতাকা বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং বিএসএফের পক্ষে ছিলেন ৩২ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এ.সি. সুরেন্দার সিং।চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হাসান বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয় ও সহযোগিতার অংশ হিসেবে নিয়মিত এ ধরনের পতাকা বৈঠক আয়োজন করা হচ্ছে। এতে শুধু সীমান্ত নিরাপত্তাই জোরদার হচ্ছে না, বরং বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কও আরও মজবুত হচ্ছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল: খোকন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল: খোকন

মাদারীপুরের কালকিনিতে জাতীয়তাবাদী দল মুক্তিযোদ্ধা দলের দ্বী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন Read more

গণ অধিকারের ভারপ্রাপ্ত সভাপতি হলেন ফারুক হাসান
গণ অধিকারের ভারপ্রাপ্ত সভাপতি হলেন ফারুক হাসান

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন ফারুক হাসান। দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের চিকিৎসার জন্য বিদেশে অবস্থানের Read more

পাকিস্তানিরা বুদ্ধিমান, অসাধারণ কাজ করে: ডোনাল্ড ট্রাম্প
পাকিস্তানিরা বুদ্ধিমান, অসাধারণ কাজ করে: ডোনাল্ড ট্রাম্প

পাকিস্তানিদের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তারা বুদ্ধিমান মানুষ। অসাধারণ কাজ করে।’মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য Read more

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজন মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাখুহাটি Read more

যুদ্ধবিরতির মধ্যে পাঁচ বন্দিকে মুক্তি দিলেও হামলা থামায়নি ইসরায়েল
যুদ্ধবিরতির মধ্যে পাঁচ বন্দিকে মুক্তি দিলেও হামলা থামায়নি ইসরায়েল

গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মুক্তিপ্রাপ্তদের আল-আকসা হাসপাতালে নেওয়া হয় Read more

জুলাই সনদ কার্যকর ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন: এনসিপি
জুলাই সনদ কার্যকর ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন: এনসিপি

জুলাই ঘোষণাপত্র প্রণয়নের পাশাপাশি মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন