মৌলভীবাজারে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় এবং মাদ্রাসা কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের দেশীয় অস্ত্রসস্ত্রসহ ভয়ভীতি প্রদর্শন করায় এক শ্রমিকদল নেতাকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত শ্রমিকদল নেতার নাম মো. চাঁন মিয়া, তিনি জাতীয়তাবাদী শ্রমিক দল শেরপুর আঞ্চলিক শাখার কার্যকরী সদস্য।শুক্রবার (২৫ এপ্রিল) জাতীয়তাবাদী শ্রমিক দল শেরপুর শাখার সভাপতি লাল মিয়া এবং সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমদ  স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে ওই বিএনপি নেতাকে অব্যাহতি দেওয়া হয়।জানা যায়, মৌলভীবাজারের শেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদ্রাসা বন্ধের চেষ্টা চালাচ্ছিল ওই এলাকার বিএনপি নেতা চান মিয়া। গতকাল চান মিয়ার লোকজন মাদ্রাসার পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেয়। এর কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে মাদ্রাসায় হামলা চালায় চান মিয়াসহ তার লোকজন। এতে বেশ কয়েকজন ছাত্র-শিক্ষকরা আহত হন। পরবর্তীতে খবর পেলে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে এসে চান মিয়াসহ তিন জনকে আটক করে।পরে এ ঘটনায় চাঁন মিয়া গ্রেফতারে পর বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে  বিএনপির একটি টিম তদন্ত করে প্রতিবেদন দেয়। এরপর শ্রমিক দল শেরপুর শাখার সভাপতি লাল মিয়া এবং সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে চাঁন মিয়াকে বহিষ্কার করা হয়।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে অভিনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা, গোয়েন্দা কর্মকর্তা গ্রেপ্তার
ভারতে অভিনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা, গোয়েন্দা কর্মকর্তা গ্রেপ্তার

মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হেনস্থা করা হয়েছে ভারতের মুম্বায়ের জনপ্রিয় অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানিকে। প্রতারণা ও চাঁদাবাজির মিথ্যা মামলায় Read more

যে কারণে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকবার্তা প্রত্যাহার করেছে ইসরায়েল
যে কারণে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকবার্তা প্রত্যাহার করেছে ইসরায়েল

রোমান ক্যাথলিক গির্জার প্রথম লাতিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস আর নেই। সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে তার মৃত্যুর খবর Read more

গাজীপুরে ব্যবসায়ীর চেক জালিয়াতির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
গাজীপুরে ব্যবসায়ীর চেক জালিয়াতির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় এক ব্যবসায়ীর স্বাক্ষরিত চেক জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে যুবদল নেতা রাশেদ Read more

আজ বিস্কুক খাওয়ার দিন
আজ বিস্কুক খাওয়ার দিন

কমবেশি আমরা সবাই বিস্কুট খেতে ভালোবাসি। অনেকের সকাল কিংবা সান্ধ্যকালীন নাশতার প্রিয় সঙ্গী বিস্কুট। আবার চায়ের সঙ্গে বিস্কুট না হলে Read more

নরসিংদীতে রহস্যজনক দম্পতির মৃত্যু: তদন্তে পুলিশ, জনমনে প্রশ্ন
নরসিংদীতে রহস্যজনক দম্পতির মৃত্যু: তদন্তে পুলিশ, জনমনে প্রশ্ন

নরসিংদীতে ১২ ঘন্টার মধ্যে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে ধোয়াশার সৃষ্টি হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে মাধবদী থানাধীন শেখেরচর-বাবুরহাট বাজারের Read more

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে মাকসুদুল হাসান জনি (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন