কিশোরগঞ্জের ভৈরবে বাণিজ্য মেলার আদলে চলছে অনুমোদনহীন শিশু বিনোদন কেন্দ্র। ঢাকা–সিলেট মহাসড়কের পাশে আমলাপাড়া মোড় সংলগ্ন বালুর মাঠে শিশু বিনোদন কেন্দ্র নামে মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। অথচ এ মেলার নেই কোনো প্রশাসনিক অনুমোদন।এছাড়া মহাসড়কের পাশে মেলা বসানোয় যানজট ও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।স্থানীয়রা জানায়, শিশু বিনোদন কেন্দ্র নাম হলেও এটি মূলত বাণিজ্য মেলা। বিশেষ কয়েকটি রাইড ছাড়া শিশুদের মেধা বিকাশের প্রয়োজনীয় সরঞ্জামাদি নেই। মেলাটিতে বেশি প্রাধান্য পেয়েছে কেনাকাটা আর খাবারের দোকান। বিকাল হতেই উপচে পড়ছেন দর্শনাথীরা, শিশু-কিশোর থেকে শুরু করে নারী পুরুষসহ বয়স্করাও রয়েছেন এতে।মেলাটি মহাসড়কের পাশে হওয়ায় যে কোন সময় অনাকাঙ্খিত দুর্ঘটনার আশংকাও করছে দর্শনার্থীসহ স্থানীয়রা। মেলায় ঘুরতে আসা দর্শনার্থী শাহাআলম জানান, ‘শিশু বিনোদন কেন্দ্র হওয়ায় শিশুদের নিয়ে ঘুরতে এসেছি। কিন্তু মেলাটি দেখে মনে হচ্ছে এটি শিশু বিনোদন মেলা না বানিজ্য মেলা হয়ে গেছে। শিশুদের রাইডের চেয়ে কসমেটিক, খাবারের দোকানসহ অন্যান্য দোকান বেশি ভরে গেছে।’আরেক দর্শনার্থী পারভেজ জানান, ‘এমন একটি শিশু বিনোদন মেলা মহাসড়কের পাশে, বিষয়টি দুঃখজনক। মেলার প্রবেশদ্বারে প্রতিনিয়ত ট্রাক আর বাস চলাচল করে। রাস্তা পারাপারের জন্য নেই কোনো সিকিউরিটির ব্যবস্থা। এখানে মেলা বসানোতে ঝুঁকি তৈরী হয়েছে।এদিকে ভৈরব বাজারের ব্যবসায়ীরা বলছেন, ‘আমরা দোকান ভাড়া নিয়ে মোটা অংকের পুঁজি খাটিয়ে এবং সরকারকে ভ্যাট টেক্স দিয়ে সম্পূর্ণ বৈধ ভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছি। মেলার কারণে আমরা ব্যবসায়ীরা লোকসানে পড়ছি। মেলাতে যেসব পণ্য বিক্রি হচ্ছে তা খুবই নিম্নমানের। ফলে ক্রেতারা না বুঝে শুনে ঐসব নিম্নমানের পণ্য কিনে প্রতারিত হচ্ছে। ঐসব পণ্যের অধিকাংশই মেয়াদোত্তীর্ণ।’অন্য দিকে মেলার দোকানীরা বলেন, ‘মেলায় আমাদের খরচ কম তাই কম দামে পণ্য বিক্রি করতে পারছি। মেলায় পণ্যের দাম অনেকটা কম হওয়ায় ক্রেতাদের চাহিদাও বেশি। দিন দিন আমাদের বেচা বিক্রি বেড়েই চলেছে।’এ বিষয়ে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক তানভীর আহমেদ বলেন, ‘শিশু বিনোদন নামে অনুমোদনহীন যে বাণিজ্য মেলা চালু হয়েছে এতে নিম্নমানের পণ্য বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ মানুষ এসব জিনিস ক্রয় করে প্রতারিত হচ্ছে। পাশাপাশি আমাদের বাজারের ব্যবসায়ীরা সরকারকে ভ্যাট ট্রেক্স দিয়ে ব্যবসা করছে তারাও লোকসানে পড়বে। অবৈধ ভাবে শিশু বিনোদন কেন্দ্র নামে কিভাবে এ বানিজ্য মেলা চলে এটি দেখে আমরাও হতবাক।’ এদিকে শিশু বিনোদন কেন্দ্রটির পরিচালক নবী হোসেন বলেন, ‘শিশু বিনোদন কেন্দ্রের জায়গাটিতে একটি পার্ক হবে। ঐ পার্কটি জমজমাট করার জন্য এখানে মাস ব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া তিনি আরো বলেন, মেলাটি জিসান ভাই এনেছেন হয়তো অনুমতির বিষয়টি তিনি ইউএনও স্যার এর সাথে কথা বলেছেন।’ এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) শবনম শারমিন বলেন, ‘মহাসড়কের পাশে ব্যক্তি মালিকানা জায়গায় যে শিশু বিনোদন কেন্দ্রটি হয়েছে, সেটি আমার কাছে মেলা হিসেবে উপস্থাপিত হয়নি। যদি এটি মেলা হয়ে থাকে আর এই ধরণের কোনো সুনির্দিষ্ট লিখিত বক্তব্য কারো কাছ থেকে আসে তাহলে আমরা সরেজমিনে তদন্ত করে সেটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বোয়ালমারীতে মডার্ন ল্যাবরেটরির ভুয়া রিপোর্টে কিডনি নষ্টের বিভ্রান্তি
বোয়ালমারীতে মডার্ন ল্যাবরেটরির ভুয়া রিপোর্টে কিডনি নষ্টের বিভ্রান্তি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মডার্ন ল্যাবরেটরি এক শিশুর কিডনি নষ্ট হয়েছে বলে ভুয়া রিপোর্ট দিলে এক পরিবার Read more

আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার ৪ আসামিসহ গ্রেফতার ১৬
আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার ৪ আসামিসহ গ্রেফতার ১৬

আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার ৪ আসামিসহ বিভিন্ন মামলার মোট ১৬ আসামিকে গ্রেফতার করেছে Read more

এক ধাক্কায় ১৬ স্যাটেলাইট হারাল ভারত
এক ধাক্কায় ১৬ স্যাটেলাইট হারাল ভারত

মহাকাশ মিশনে বড় হোঁচট খেয়েছে ভারত। সোমবার (১২ জানুয়ারি) দেশটির পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের (পিএসএলভি) ১৬টি স্যাটেলাইট বহনকারী মিশন সি-৬২ Read more

১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা
১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন হারে মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা Read more

খতনা করাতে হাসিমুখে হাসপাতালে ঢুকেছিল ফয়সাল, ফিরলো লাশ হয়ে!
খতনা করাতে হাসিমুখে হাসপাতালে ঢুকেছিল ফয়সাল, ফিরলো লাশ হয়ে!

চট্টগ্রামের বোয়ালখালীতে খতনা করাতে গিয়ে চিকিৎসকের অবহেলায় মোস্তফা রোহান (৭) নামে এ শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।শনিবার (৩ জানুয়ারি) নগরের একটি Read more

চট্টগ্রাম চিড়িয়াখানার রাজস্ব ব্যয়ে অস্বচ্ছতার অভিযোগ
চট্টগ্রাম চিড়িয়াখানার রাজস্ব ব্যয়ে অস্বচ্ছতার অভিযোগ

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র এবং জীববৈচিত্র্যের ক্ষুদ্র ভাণ্ডার চট্টগ্রাম চিড়িয়াখানা আজ নানা প্রশ্নবিদ্ধ কার্যক্রমের জন্য সমালোচনার কেন্দ্রবিন্দুতে। দেশের দ্বিতীয় বৃহত্তম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন